৬ রঙের রাজসিক সৌন্দর্যের টিউলিপ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে ছয় রঙের বিদেশি টিউলিপ ফুল ফুটেছে মো. দেলোয়ার হোসেন মালিকানাধীন মৌমিতা ফ্লাওয়ার্স বাগানে। এই বছর প্রথম বারের মতো বাণিজ্যিকভাবে বিদেশি টিউলিপ ফুল বিক্রি শুরু করেছেন দেলোয়ার হোসেন।
দেশের বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট ও বিভিন্ন জেলার মানুষের কাছে টিউলিপ ফুলের বাল্ব বিক্রি করেছেন। ছয় রঙের টিউলিপের মেলা এখন দেলোয়ারের বাগানে। এরইমধ্যে দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেলোয়ারের এই বিদেশি টিউলিপ ফুল বাগান দেখতে ভিড় শুরু করেছেন।
জানা গেছে, শীতপ্রধান দেশে ফুলটি হরহামেশাই দেখা যায় টিউলিপ ফুল। কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় দেশে এর দেখা পাওয়া প্রায় অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করেছেন শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের দেলোয়ার হোসেন। এ বছর তার বাগানে ফুটেছে সাদা, লাল, হলুদ, কমলা, গোলাপি বেগুনিসহ ছয় রঙের রাজসিক সৌন্দর্যের টিউলিপ ফুল।
দেখা গেছে, সারি সারি বেষ্টনী সেডে সাজানো ফুলগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। বাগানের চারপাশে ঘন জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে টিউলিপ বাগান। গেল এক সপ্তাহ ধরে একের পর এক ফুটতে শুরু করেছে এই ফুল। টিউলিপ ফুল ফোটাতে দেলোয়ার উচ্চ কৃষি প্রযুক্তি ব্যবহার করেছেন বলে জানান। ফুলগুলো একটি শেডের নিচে চাষ হচ্ছে। আর চারপাশ ঢাকা ছোট ছিদ্রযুক্ত নেট দিয়ে। পুরো শেডটিতে বিশেষ পদ্ধতিতে তাপ নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হয় সূর্যের আলো। এছাড়াও তার বাগানে ফুটেছে বিভিন্ন রঙ-বেরঙের টিউলিপ সারি সারি ফুটে রয়েছে।
মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক দেলোয়ার হোসেন জানান, এ বছর প্রথমবারের মতো টিউলিপ বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে। ১২টি জাতের ৬ রঙের টিউলিপ ফুল তার বাগানে ফুটেছে। এ বছর পঞ্চগড় জেলায় ১ লাখ টিউলিপ ফুলের বাল্ব বিক্রি করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ডিসি অফিসে ৬ হাজার, রাজশাহী জেলায় এক সরকারি কর্মকর্তার কাছে ৬ হাজার বাল্ব বিক্রি হয়েছে।
তিনি আরো জানান, চলতি বছর প্রথমবারের মতো বাজারে ফুল বিক্রি শুরু করা হয়েছে। প্রতিটি স্টিক ৭০-৮০ টাকা ও টপসহ ৩টি ফুল বিক্রি হচ্ছে ৪০০ টাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা বাগানে আসতে শুরু করেছে। গত মাসের ৯ ও ১০ জানুয়ারি তিনি বাগানে টিউলিপ বাল্ব রোপণ করেন। এছাড়াও তার কাছ থেকে নেয়া বাল্ব এ বছর দেশের কয়েকটি জেলায় ছোট পরিসরে প্রথম বারের মতো টিউলিপ ফুল চাষ হয়েছে বলেও জানান তিনি।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ধারাবাহিকভাবে বাংলাদেশে টিউলিপ ফুল চাষের আশা জাগছে বলে মনে করছে কৃষি বিভাগ। নেদারল্যান্ডস এই ফুল রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ দেশে টিউলিপ চাষ করতে যা যা প্রয়োজন, সব ধরনের সহযোগিতা করবে কৃষি বিভাগ।
কৃষি কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশে তো গরম আবহাওয়া। তাপমাত্রা, বৃষ্টিপাত সবকিছু মিলিয়ে এ ফুল চাষ বাংলাদেশে যথেষ্ট কষ্টসাধ্য। এত প্রতিকূলতার পরও দেলোয়ার হোসেনের আন্তরিক চেষ্টায় টিউলিপ ফুল ফুটিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




