অক্টোবরে ঢাকায় চলবে ১০০ বৈদ্যুতিক বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১১ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অক্টোবরে রাজধানীর গণপরিবহনে ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে উল্লেখ্য করে শেখ ফজলে নূর তাপস বলেন, চলতি বছরের মধ্যেই ১০০টি বৈদ্যুতিক বাস নামবে, যা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালনা করবে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে পারব। আমরা বায়ুদূষণের যে তকমা ছিল তা থেকে বের হতে পারব।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান। এরই ধারাবাহিকতায় আজ ২৭ তম সভা অনুষ্ঠিত হলো।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ










