অবকাঠামো তৈরিতে মানের সঙ্গে আপসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার অবকাঠামো তৈরিতে গুণগত মানের সঙ্গে আপস করার সুযোগ নেই। কোথাও যেন অর্থের অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনিয়োগপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের (সিভিল) দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দীপু মনি বলেন, জাতির পিতার নেতৃত্বে অনেক ত্যাগের বিনিময়ে ৩০ লাখ মানুষের আত্মাহুতির মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি৷ পৃথিবীর স্বাধীনতার ইতিহাসে এত রক্তদানের ইতিহাস বিরল। এই স্বাধীন দেশটির এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো শিক্ষা। আর সেই শিক্ষার অবকাঠামো তৈরি করেন আপনারা (শিক্ষা প্রকৌশলীরা)। কাজেই সেখানে গুনগত মানের সঙ্গে আপস করার কোন সুযোগ নেই। শিক্ষার উন্নয়নের মাধ্যমেই সম্ভব দক্ষ, যোগ্য, সৃজনশীল এবং মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।
শিক্ষামন্ত্রী আরও বলেন, গুনগত মান নিয়ে অনেক সময় পত্রিকায় সংবাদ আসে৷ সেই সংবাদে আমরা দেখি যে মানের সঙ্গে একটি আপস করে ফেলা হয়েছে নানা কারণে। এটা করা যাবে না। সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষা সচিব আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





