অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে৷
নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২২ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্যে অনেক শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনো কারণে কেউ কেউ বাদ পড়েছে। এসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা সংশোধন, সংযোজন, বিয়োজনসহ প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে সংশোধন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। নিবন্ধন ফি ৫০ টাকা, রেডক্রিসেন্ট ফি ২৪ টাকাসহ মোট ৭৪ টাকা দিতে হবে। উল্লেখিত সময়ের পর কোনো অবস্থাতে সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধন না হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ বা পালন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক




