আবারো হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার পেলে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ফাইল ছবি।
আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। অবশ্য তার শারীরিক অবস্থা স্তিতিশীল আছে। ক্যান্সার চিকিৎসার নিয়মিত অংশ হিসেবে শারীরিক চেক আপের জন্য সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ক্যান্সারের চিকিৎসার পুনর্মূল্যায়ন করতে হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের অবস্থা স্থিতিশীল।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ‘পরীক্ষার পর রোগীকে কমন রুমে নেয়া হয়েছে।
সেমি-ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়ার প্রয়োজন পড়েনি।’
পেলের মেয়ে কেলি নাসিমেন্টো ইনস্টাগ্রামে জানিয়েছেন, পেলের অবস্থার জরুরি কোন কিছুই ছিলো না।
ইএসপিএন ব্রাসিল জানিয়েছে, তার স্বাস্থ্যের সমস্যাগুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে ৮২ বছর বয়সী পেলের কোলন থেকে একটি টিউমার সরানো হয়েছিল। এরপর থেকে নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া আসা করছেন পেলে।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



