ইউএস ওপেনের সেমিফাইনালে সেরেনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিস শুরু করেন যুক্তরাষ্ট্রের মিশিগানে কৃষ্ণাঙ্গ পরিবারে জন্ম নেয়া সেরেনা জামেকা উইলিয়ামস। এরপর থেকেই নিজেকে চিনিয়েছেন টেনিস দুনিয়ায়। শুধু টেনিসের নয়, বিশ্ব ক্রীড়াক্ষেত্রেই নিজের আলাদা জায়গা করে নিয়েছেন সেরেনা।
২৩টি গ্র্যান্ড-স্ল্যাম শিরোপা জিতে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি মর্যাদাকর শিরোপার মালিক বনেছেন ২০১৭ সালে। সব মিলিয়ে ৭২টি শিরোপা নিয়ে সর্বকালের তালিকায় পঞ্চম এ মার্কিন টেনিস কন্যা।
বয়স ৩৭ বছর পেরিয়েছে। কিন্তু থামার কোনও লক্ষণ নেই। বরং ২৪তম গ্র্যান্ড-স্ল্যামের পথে বীর দর্পে এগিয়ে চলেছেন ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে আবাস গাড়া সেরেনা। ইউএস ওপেনের নারী এককে সেমিফাইনালে উঠে গেছেন সেরেনা উইলিয়ামস।
কোয়ার্টার ফাইনালে চীনের ওয়াং কিয়াংকে সরাসরি সেটে হারিয়েছেন সেরেনা। নিউইয়র্ক সিটির আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-১ ও ৬-০ গেমে জয় তুলতে মাত্র ৪৪ মিনিট সময় লাগে সেরেনা উইলিয়ামসের। টুর্নামেন্টের অষ্টম বাছাই সেরেনা একেবারে বিধ্বস্ত করেন অষ্টাদশ বাছাই ওয়াং কিয়াংকে।
ইউএস ওপেনে এটা শততম জয়ের রেকর্ড সেরেনার। তাঁর এ কীর্তি দেখতে গ্যালারিতে হাজির ছিলেন টাইগার উডস ও অ্যাডাম স্কটের মত তারকা গলফার, অ্যামি শুমার, ভেনেসা উইলিয়ামস ও কুইন লতিফার মতো হলিউড অভিনেতারা।
সব গ্র্যান্ড-স্ল্যাম মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও দখলে রেখেছেন সেরেনা উইলিয়ামস। সপ্তম ইউএস ওপেন শিরোপার আশায় থাকা সেরেনা শেষ চারে এলিনা সভিতোলিনার মুখোমুখি হবেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




