উপকূলের পূজামণ্ডপে চলছে তুলির শেষ আঁচড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
নদীর কূলে সাদা কাশফুল আর নভোমণ্ডলে খণ্ড খণ্ড মেঘের ভেলা দেখলেই বুঝা যায় ধরিত্রীর বুকে শরত এসেছে। আর শরতের আগমনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গা উৎসবে দেবী আগমনের উপলক্ষে পটুয়াখালী উপকূলের পূজামণ্ডপে এখন চলছে প্রতিমা শিল্পীদের শেষ তুলির আঁচড়।
প্রতিমা শিল্পীরা দিনরাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে খড় কুটো আর জল মাটির সমন্বয়ে গড়ে তুলেছেন মা দুর্গাদেবী। দেবিদুর্গা ও তার বাহন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীদের এখন শুধু শিল্পীর শেষ তুলির নিপুণ ছোঁয়া পাবার পালা। মন্দির ও পূজামণ্ডপে চলছে সাজ সজ্জার কাজ । সাজ সজ্জায় বৈচিত্র্য আনতে মণ্ডপে চলছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানকার মন্দিরগুলো অনেক টাকা খরচ করে জাঁকজমকপূর্ণভাবে তৈরি করেছে।
প্রতিমা শিল্পী রিপন পাল বলেন, বছর তিনেক আগে আমরা প্রতিবছর নতুন প্রতিমা বানানোর কাজ করতাম। তখন খরচ অনেক কম ছিল বিধায় সকল পূজামণ্ডপ জাকজমক থাকত। এখন অনেক খরচ হওয়ায় নতুন করে কেউ সহজে প্রতিমা তৈরি করে না।
প্রতিমা শিল্পী চয়ন পাল বলেন, আমরা কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের প্রতিমাগুলো নতুন করে রং ও তুলির আঁচড় দিয়ে সাজিয়ে তুলছি। আগে ৭০/৮০ হাজার টাকায় পুরো প্রতিমা তৈরি করা থেকে সাজানো পর্যন্ত খরচ হত। এখন মালামালের দাম বৃদ্ধি, শিল্পীদের পারিশ্রমিক বাড়ার কারণে খরচ এখন প্রায় দিগুণ। শেষ মুহূর্তে দেবীকে পরাবেন পোশাক-পরিচ্ছদসহ অন্যান্য আলপনা।
পঞ্জিকা মতে আগামী ৯ অক্টোবর শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এ দিন হবে ষষ্ঠী পূজা। আর দশমীতে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপকূলীয় এলাকায় প্রতিটি মণ্ডপের কাজ শেষ পর্যায়।
নীলগঞ্জ ইউনিয়নের শ্রৗ শ্রৗ গেীরগোবিন্দ সেবা আশ্রম পূজা পরিচালনা কমিটির সভাপতি বাবু কমলেশ হাওলাদার বলেন, পূজায় সরকারি সহায়তা পেলে জাঁকজমক ভাবে উৎসব হবে। অন্যথায় সাদামাটা করতে হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়ার পরামর্শ তার।
কুয়াকাটা সৈকত লাগোয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মণ্ডল বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আমরা ইতোমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন শুধু বাকি আনুষ্ঠানিকতা। আশা করি এবারের পূজা আনন্দ ও নিরাপদে উৎযাপন করতে পারব।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, পূজা সুন্দর ও সার্থক করার জন্য যা যা করার প্রয়োজন তা সবই করা হবে। সব পূজা মণ্ডপে পুলিশ মোতায়েন করা হবে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











