উপাচার্যের আশ্বাসে ফিরলেন ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ এএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহারের উদাসীনতা ও অব্যস্থাপনায় ক্ষুদ্ধ হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রীরা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে আশ্বাসের প্রেক্ষিতে রাত সাড়ে এগারটায় তারা হলে ফিরে যান।
ভিসির বাসভবনের সামনে অবস্থানকালীন হলের নানা সমস্যা তুলে ধরে ছাত্রীরা জানান, তৃতীয়/চতুর্থ বর্ষে উঠেও সিট না পাওয়া, ক্যান্টিনের নিম্নমানে খাবার ও উচ্চ দাম, হলে আগুন লাগার ঘটনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পর্যাপ্ত টি শার্ট সহ নানা বিষয়ে প্রভোস্টে সঙ্গে তারা কয়েকবার আলোচনার জন্য গিয়েছিলেন। প্রভোস্ট এসব দাবি তো পূরণ করেননি বরং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন সবসময়।
দীর্ঘদিনে হলের এসব অব্যবস্থাপনা এবং ঘটনাগুলোর প্রেক্ষিতে ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে প্রভোস্টর পদত্যাগের দাবিতে শুক্রবার রাতে ভিসির বাসভনের সামনে অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচির খবর পেয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। তবে তারা নিবৃত্ত না হলে মৈত্রী হলের ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখিসহ পাঁচ ছাত্রী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন।
সাক্ষাৎ শেষে তারা উপস্থিত সংবাদমাধ্যমগুলোকে বলেন, আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনেছেন উপচার্য স্যার। তিনি দাবিগুলোকে যৌক্তিক স্বীকার করে এগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা খেয়াল রাখব যেন দাবিগুলো পূরণ হয়। নয়তো আবার অমরা আন্দোলনে যাব।
এ ব্যাপারে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, ছাত্রীদের দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। এগুলোর সমাধান করা কঠিন কোনো কাজ নয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

