কলসিন্দুরের সাফজয়ী ৮ ফুটবলারকে সংবর্ধনার আয়োজন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ী বাংলাদেশ দলের সদস্য কলসিন্দুরের আট নারী ফুটবলারকে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে সংবর্ধনা দেয়ার জোর প্রস্তুতি চলছে।
গারো পাহাড়ের পাদদেশে সীমান্তবর্তী ময়মনসিংহ ধৌবাউড়া উপজেলার কলসিন্দু গ্রামের মানুষ এই নারী ফুটবলারদের দেখার প্রহর গুনছে।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফুটবল ফেডারেশন যৌথভাবে আগামী ২৯ সেপ্টেম্বর এবং রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর এই সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আট ফুটবলারকে ঢাকা থেকে ময়মনসিংহে আনার জন্য কলসিন্দুর ফুটবল টিমের ম্যানেজার মালা রাণী সরকার এবং ফুটবল ফেডারেশন ময়মনসিংহ শাখার কর্মকর্তা বোরহান উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে কলসিন্দুর ফুটবল টিমের ম্যানেজার মালা রাণী সরকার জানান, আগামী বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ঢাকার ফুটবল ফেডারেশন কার্যালয় থেকে সকালে ফুটবলাররা সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবেন। ময়মনসিংহ সদরের চুরখাই মোড়ের সামনে থেকে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ ময়মনসিংহ মহানগরীর প্রধান সড়ক হয়ে সার্কিট হাউজে আসবেন তারা। দুপুরে লাঞ্চের পরে শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন জেলা পুলিশ ও ফুটবল ফেডারেশন যৌথভাবে তাদের সংবর্ধনা দেবে। পরের দিন ৩০ সেপ্টেম্বর পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ফুটবলারদের সংবর্ধনা দেয়া হবে।
বাংলাদেশ ফুটবল দলে প্রতিনিধিত্ব করা ময়মনসিংহের ওই গ্রামের আট ফুটবলার হলেন– সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র। সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেয়ার জন্য ইতোমধ্যেই আয়োজকরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন বলে জানান মালা রাণী সরকার।
এদিকে জেলা প্রশাসক এনামুল হক জানান, সাফ বিজয়ী কলসিন্দুর ফুটবলারদের সংবর্ধনা দেয়ার সকল প্রস্ততি প্রায় সম্পন্ন হয়েছে। ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও জেলা ক্রীড়ামোদী সকল স্তরের মানুষ তাদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



