খেলছিলেন তামিমরা, দুশ্চিন্তায় নির্ঘুম রাত প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
খেলার প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টান-ভালোবাসা কম বেশি সবারই জানা। সুযোগ পেলেই ছুটে যান স্টেডিয়ামে। আর মাঠে না যেতে পারলে রাখেন খেলার খোঁজখবর।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও এর ব্যতিক্রম ঘটেনি। সময়ের ব্যবধানে দিনে-রাতে পার্থক্য থাকায় ক্যারিবিয়ান দ্বীপের খেলা দেখা কঠিন। নির্ঘুম রাত কাটাতে হয়। তারপরও শত ব্যস্ততা সত্ত্বেও খেলা দেখা বাদ দেননি প্রধানমন্ত্রী।
গতকাল ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচটি রাত জেগে দেখেছেন শেখ হাসিনা। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আর শেষ হতে হতে প্রায় ৩টা বাজে। রাত জেগে প্রধানমন্ত্রী শুধু খেলাই দেখেননি, উৎকণ্ঠায় বারবার ফোন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে।
রবিবার (১৭ জুলাই) বিসিবির পঞ্চম বোর্ডসভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান নাজমুল হাসান নিজেই, ‘জয়সূচক শট যখন খেললো, রানটা যখন নিলো, যতটুকু মনে পড়ে তখন রাত পৌনে তিনটা বাজে। সাথে সাথে ফোন করলেন (প্রধানমন্ত্রী)। বললেন, ‘এই ভালো খেলছে তো…।’ আমি বললাম, ‘আপনি এত রান পর্যন্ত জেগে আছেন?’ তিনি (প্রধানমন্ত্রী) বললেন, ‘আমি চিন্তায় ঘুমাতে পারিনি।”
লিটন দাসের সঙ্গে ৫০ রানের জুটির পর তামিম ইকবাল আউট হয়ে গেলে প্রধানমন্ত্রী চিন্তায় পড়ে যান। তামিমের ব্যাট থেকে আসে ৩৪ রান। এ সময় প্রধানমন্ত্রী ফোন দিলে জয়ের ব্যাপারে ভরসা দেন বিসিবি সভাপতি।
নাজমুল হাসান বলেন, ‘কোনো আলাপ আলোচনা ওয়ানডে নিয়ে হয়নি। ওয়ানডে নিয়ে শুধু একটা কথাই হয়েছে, সেটাও আনুষ্ঠানিকভাবে নয়। তামিম আউট হয়ে যাওয়ার পরপর মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব টেন্সড। তামিম আউট হয়ে গেলো। তো যাই হোক, আমি বললাম, ‘অসুবিধা নেই, জিতবো ইনশাআল্লাহ। আপনি কোনো চিন্তা করেন না।”
তামিম আউট হলেও বাংলাদেশ শেষ পর্যন্ত মাঠ ছাড়ে হাসিমুখে। বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
শুধু গতকাল নয়, এর আগেও খেলার সময় বিভিন্নবার বিসিবি সভাপতিকে ফোন করে খোঁজ খবর জানতে চাইতেন প্রধানমন্ত্রী। জয়ের পর ক্রিকেটারদের সঙ্গে মুঠোফোনে কথা বলার অতীত রেকর্ডও রয়েছে। তবে গভীর রাতেও না ঘুমিয়ে প্রধানমন্ত্রী খেলা দেখায় বিস্মিত হয়েছেন নাজমুল হাসান।
বিসিবি সভাপতি বলেন, ‘এটাই আমি বোর্ড মেম্বারদের বলছিলাম, অবিশ্বাস্য। উনি এত ব্যস্ত থাকেন। তারপরও রাত জেগে খেলাগুলো দেখছেন…।’
আসলেই তো! ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী বলে কথা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






