গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিস্তানকে ২-১ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। পুরো ম্যাচে একচেটিয়া খেলেেলও গোল ব্যবধান বাড়াতে পারেনি। তবে মাঠে উপস্থিত দর্শকরা উপভোগ করেছেন তাদের নৈপুণ্য। আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে। পরের ম্যাচে কিরঘিস্তান ২-১ গোলে হারায় আমিরাতকে। ফলে বিদায় হয় মধ্যপ্রাচ্যের দলটির।
আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার একই ভেনুতে প্রথম সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের রানার-আপ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলে বাংলাদেশ এগিয়ে যায় মাত্র ত্রিশ সেকেন্ডে। দর্শকরা ঠিকমত বসার আগেই স্কোর লাইন ১-০। এগিয়ে স্বাগতিকরা। খেলা শুরুর পর সেন্টার থেকে বা প্রান্তে কৃষ্ণা রাণী সরকারের লম্বা করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের বক্সে প্রবেশ করে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন সানজিদা আক্তার (১-০)। গোলের পর প্রতিপক্ষের পোস্টে একের পর এক আক্রমণ করলেও, ফিনিশিং দূর্বলতায়। গোল আসেনি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে মারিয়া-সানজিদারা। উপুর্যপরি আক্রমণের ধারায় গোলখরা কাটে ৬০ মিনিটে। দুই গোলে এগিয়ে কিছুটা রিল্যাক্স মুডে যায় বাংলাদেশ। এরই মধ্যে ৭০ মিনিটে ব্যবধান কমায় কিরঘিজরা। ডানপ্রান্ত দিয়ে লম্বা পাসে বাংলাদেশে বক্সের বাইরে বল পেয়ে বদলী খেলোয়াড় জেরিনা বাংলাদেশের গোলরক্ষক রুপনকে পরাস্ত করে বল জালে পাঠান(১-২)।
গোলের পর আবারো আক্রমণে যায় ছোটনের শিষ্যরা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ের ফলে গ্রুপের শীর্ষ দল হিসেবেই শেষচারে বাংলাদেশ।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











