ছাদখোলা গাড়িতে সাফজয়ী পাঁচ পাহাড়ি কন্যাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সাফ চ্যাম্পিয়ন জয়ী পাহাড়ের পাঁচ কন্যাকে ছাদখোলা গাড়িতে রাঙ্গামাটি শহর ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাফজয়ী ফুটবলারদের রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে পাঁচ সাফজয়ী ফুটবলার রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনীকে ফুলসজ্জিত ট্রাকে করে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের স্টেডিয়ামে আনা হয়। পরে সেখানে এ সাফজয়ীদের সংবর্ধিত করা হয়েছে।
এসময় শুভেচ্ছা বক্তব্যে ঋতুপর্ণা চাকমা বলেন, রাঙ্গামাটিবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। আমি আসার আগে কল্পনা করিনি এভাবে সবার ভালোবাসা পাবো। এ ভালোবাসা পেয়ে আমি অনেক আনন্দিত। রাঙ্গামাটিবাসীকে অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাদের পাশে ছিলেন এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা আরও এগিয়ে যাবো।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, আমাদের মেয়েরা আজ সাফ জয়ী, এটি আমাদের গর্ব। তাদের দেখাদেখি অন্যরাও অনুপ্রেরিত হয়ে খেলাধুলায় এগিয়ে আসবে বলে আশা করি।
এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়ারদের সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, জেলা প্রশাসক, বিজিবি সেক্টর কমান্ডার, সেনা জোন, জেলা পুলিশ, পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



