জয়ের পর মাঠে বিরাটকে জড়িয়ে ধরলেন আনুষ্কা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
বিরাটকে এসে জড়িয়ে ধরেন আনুষ্কা। ছবি সৌজন্যে এএফপি
জয়ের সাফল্য। প্রিয়জন সেই জয়ের কাণ্ডারী বললে ভুল হবে না। তাই আর বাধা মানল না আবেগ। মাঠেই স্বামী-ভারত অধিনায়ক বিরাট কোহালিকে জড়িয়ে ধরলেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। জানালেন শুভেচ্ছা।
দু’জনের চোখেই জল। কেউ কিছু বলতে পারছেন না। এরপর আনুষ্কার মাথায় হাত রাখলেন বিরাট। দু’জনেই হেসেও ফেললেন, এমনই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।
বিরাট বরাবরই বলেন, আনুষ্কা তার জীবনের অন্যতম অনুপ্রেরণা। আর বিরাটের অধিনায়কত্বে ভারতের এই ঐতিহাসিক সিরিজ জয়ের সাক্ষী হয়ে রইলেন স্ত্রী আনুষ্কাও।
আনুষ্কা নিজেও তাই ব্যস্ত শিডিউল সামলে ক্রিকেটে ম্যাচে উপস্থিত থেকে বিরাটকে অনুপ্রেরণা দেন। প্রচারমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বিরাট সম্পর্কে বহু বার বলেন, ‘‘এই বিশ্বের সেরা মানুষটির সঙ্গেই বিয়ে হয়েছে আমার।’’
এ দিন আনুষ্কা বিরাটকে এ ভাবে শুভেচ্ছা জানানোর পরই ‘অ্যাডরেবল কাপল’-এর ছবিগুলি ভাইরাল হয়ে যায়। বিরাট আনুষ্কার কাঁধে হাত রেখেই এ দিন ছিলেন মাঠে। আনুষ্কার মুখে গর্বের হাসি।
কপিল দেব, রাহুল দ্রাবিড় বা মহেন্দ্র সিংহ ধোনি যা পারেননি। খুব কাছে গিয়েও ফিরে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিরাট কোহালির হাত ধরে এবার সেই অধরা ইতিহাসকে ছুঁয়ে ফেলল ভারতীয় ক্রিকেট দল। ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারত। স্বামীর অধিনায়কত্বে সেই ইতিহাস ছোঁয়ার সাক্ষী রইলেন আনুষ্কাও।
সিডনিতে বৃষ্টিতে ম্যাচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গে ২-১ ফলাফলে সিরিজ জিতে নিল ভারত। শুধু তাই নয়, এশিয়ার প্রথম দল হিসেবেও অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জিতল ভারত।
সূত্র : আনন্দবাজার
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




