ঝড়-বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে নামাজ পড়া যাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রতিকূল আবহাওয়ায় ঝড়-বৃষ্টির মধ্যেও যেন মুসল্লিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, আসন্ন ঈদুল আজহায় আমরা প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করছি। সেজন্য কোনো ধরনের যাতে সমস্যা না হয় সে কারণে আজকের এই পরিদর্শন। পরিবার নিয়ে স্বাচ্ছন্দে যেন ঈদের জামাত আদায় করতে পারে সেই আয়োজন আমরা প্রায় শেষ করে ফেলেছি। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আমরা সেই প্রস্তুতি নিয়েছি।
প্রতিকূল আবহাওয়া ঈদের জামাত আদায় নিয়ে মেয়র বলেন, অল্প বৃষ্টিতে নামাজ অবশ্যই সম্ভব হবে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা তথ্য পেয়েছি যে ঈদের দিন ঝড়-বৃষ্টি হতে পারে। ঝড় হলেও যেন মুসল্লিরা সুষ্ঠুভাবে জামাত আদায় করতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি। কোথাও যেন পানি না পড়ে এবং পানি পড়ার জায়গায় যেন জলাবদ্ধতা না হয় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি।
জাতীয় ঈদগাহের ঈদের জামাতর নিরাপত্তা নিয়ে মেয়র বলেন, আমরা কোনো নাশকতার আশঙ্কা করছি না। তারপরও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিদর্শন করবেন। নিশ্চিদ্র নিরাপত্তার জন্য তারা কার্যক্রম নিচ্ছে। সিসি ক্যামেরাসহ নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সুতরাং আমরা কোনো নাশকতার আশঙ্কা করছি না। শান্তিপূর্ণভাবে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে জানিয়ে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র জাতীয় ঈদগাহে এসে এদের নামাজ আদায় করার আহ্বান জানান।
তিনি বলেন, পরিদর্শনকালে যেটুকু সমস্যা রয়েছে তা সংশোধনের জন্য নির্দেশনা দিয়েছি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি