টাইটানিকসহ ৩ জাহাজডুবি থেকে বেঁচে ফেরা নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মৃত্যু তার কাছে এসেও ফিরে গেছে বারবার! ভয়াবহ সব দুর্ঘটনার হাত থেকে শুধু নিজেই বেঁচে ফেরেননি, অন্যদেরও বাঁচিয়েছেন। নিজ কর্মগুণে আজ ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন।
সেই নারীর নাম হচ্ছে ভায়োলেট জোসেপ। ১৮৮৭ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন তিনি। তারা ৬ ভাই-বোন। জন্মের পরপরই ভায়োলেট যক্ষ্মা রোগে আক্রান্ত হন। তার বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ ছিল। তবুও শেষ রক্ষা পান তিনি। তার যখন ১৬ বছর বয়স তখন তারা ইংল্যান্ডে চলে যান।
ভায়োলেটের মা ছিলেন একজন জাহাজের স্টুয়ার্ডেস। সেই সূত্রে ভায়োলেটও তার মায়ের মতো হতে চেয়েছিলেন। ২৩ বছর বয়সে ভায়োলেট বিখ্যাত আরএমএস অলিম্পিক জাহাজের একজন ক্রু হিসেবে কাজ শুরু করেন। অলিম্পিকে ক্যারিয়ার ছিল ১৯১১ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত ২৪ বছর। ১৯১১ সালে, অলিম্পিক ছিল একটি বিলাসবহুল জাহাজ, যা তখনকার বৃহত্তম বেসামরিক লাইনার ছিল।
অলিম্পিকে যোগদানের পর জাহাজ যেদিন যাত্রা শুরু করে; সেদিনই আবহাওয়া ছিল খুবই খারাপ। ১৯১১ সালের ২০ সেপ্টেম্বর ভায়োলেট প্রথম জাহাজ দুর্ঘটনার শিকার হন। সেদিন অলিম্পিক সাউদাম্পটন থেকে ছেড়ে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যদিও এ দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি এবং ক্ষতি সত্ত্বেও জাহাজটি ডুবে না গিয়ে বন্দরে ফিরেছিল।
এরপর ভায়োলেট যোগ দেন এমএস টাইটানিকে। আরএমএস টাইটানিকে স্টুয়ার্ডস হিসেবে আবারও নিযুক্ত হন ভায়োলেট। যাত্রা শুরুর চার দিন পর ১৪ এপ্রিল জাহাজটি উত্তর আটলান্টিকের একটি আইসবার্গে আঘাত লেগে বিধ্বস্ত হয়।
প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট পরে ডুবেছিল বিশাল এ প্রমোদতরী। তিনি জাহাজের যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করতে থাকেন। লাইফবোটে একে একে যাত্রীদের নামিয়েছেন নিজ হাতে। এরপর লাইফবোটে ১৬ জনসহ বেঁচে ফেরেন।
টাইটানিক ট্র্যাজেডির চার বছর পর ভায়োলেট ব্রিটিশ রেডক্রসের নার্স হিসেবে কাজ শুরু করেন। এইচএমএইচএস ব্রিটানিক নামক একটি জাহাজের ক্রু হিসেবে নিযুক্ত ছিলেন। জাহাজটি যাত্রীবাহী থেকে একটি ভাসমান হাসপাতালে পরিণত হয়। যেটি সাগরেই ঘুরে বেড়াত। হঠাৎ একদিন জাহাজে আকস্মিক বিস্ফোরণ ঘটে।
ভয়াবহ এ দুর্ঘটনায় ভায়োলেট পানিতে লাফিয়ে পড়ার সময় জাহাজের সঙ্গে লেগে তার মাথা ফেটে যায়। বিস্ফোরণ ঘটার ৫৫ মিনিটের মধ্যে ব্রিটানিক জাহাজটি ডুবে যায়। ১০৬৬ জন যাত্রীর মধ্যে ৩০ জন ডুবে মারা যান। ভায়োলেটের শরীরে লাইফ জ্যাকেট থাকায় সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন। এরপর উদ্ধারকারীরা তাকে লাইফবোটে উঠিয়ে নেন।
পরবর্তী জীবনে রেড স্টারলাইন, রয়েল মেল লাইনসহ বিভিন্ন সংস্থায় (শিপিং সংস্থা) কাজ করেছেন। ৬৩ বছর বয়স পর্যন্ত কাজ করে গিয়েছেন ভায়োলেট। ভায়োলেট ‘মিস আনসিঙ্কেবল’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছেন। ১৯৭১ সালে ৮৮ বছর বয়সে কনজেসটিভ হার্ট ফেইলুরের কারণে মারা যান এ সাহসী নারী।
সূত্র : ইন্টারনেট।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






