ঢাবির ৫৩তম সমাবর্তনের অনলাইনে আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০১ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩ তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর, শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার থেকে সমাবর্তনের অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
শুক্রবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওইদিন একইসাথে অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
২৬ আগস্ট ২০১৯ হতে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটবৃন্দ এই ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
যেভাবে আবেদন করতে হবে:
সমাবর্তনে অংশগ্রহণের জন্য আজ ৭ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১:৫৯ টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন।
অনলাইনে ফরম পূরণপূর্বক নির্ধারিত ফি আগামী ২৭ অক্টোবর ২০২২ পর্যন্ত বিকাশ অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে (ব্যাংকিং সময়ের মধ্যে) জমা দিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে ও অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের স্ব-স্ব কলেজে জমা দিতে হবে।
পিএইচডি, ডিবিএ, এমফিল ডিগ্রিধারীরা ফি জমা দেয়ার রসিদ/ পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এবং উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটগণ ফি জমা দেয়ার রসিদ/ পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে স্ব-স্ব কলেজ/ইনস্টিটিউটে জমা দিতে হবে।
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




