নকআউটের চ্যালেঞ্জে রাতেই নামছে মেসির আর্জেন্টিনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১২ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
গ্রুপ পর্বের আমেজ শেষে এবার বিশ্বকাপে নকআউটের রোমাঞ্চ। হেরে যাওয়া মানে চোখের জলে বিদায়। দ্বিতীয় সুযোগ নেই। আজ শনিবার থেকে শুরু হচ্ছে শেষ ষোলো মানে নকআউটের লড়াই। আর প্রথম দিনেই মাঠে নামবে ফেভারিটদের ফেভারিট আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে নকআউট পর্বের এই লড়াই হবে। তার আগে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে। খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে, ম্যাচটি শুরু রাত ৯টায়।
নকআউট পর্বের ম্যাচটি খেলার আগে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই আর্জেন্টিনার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর টানা দুই জয়ে স্বস্তি সাবেক চ্যাম্পিয়নদের শিবিরে। সবচেয়ে বড় কথা, পোল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও জয় তুলে নিয়েছে দল।
লিওনেল স্কালোনির দল তাই আত্মবিশ্বাসে টগবগ করছে। অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার রেকর্ডও বেশ ভাল। এখন অব্দি আন্তর্জাতিক ম্যাচে সাতবার মুখোমুখি হয়েছে তারা। যেখানে প্রথম দেখায় আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সকারুরা। কিন্তু এর পরের ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে মেসিরা। ড্র হয়েছে একটি। তবে বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথম দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার।
এমন একটা ম্যাচ খেলার আগে আর্জেন্টাইন কোচ স্কালোনি জানিয়ে দিলেন, ‘আমাদের মতো কঠিন দুটি ম্যাচ জিতেই তারা এখানে এসেছে। অস্ট্রেলিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবার ভুল আমরা করব না। সৌদি আরবের বিপক্ষে আমরা দেখেছি, বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই।’
তার মানে সতর্ক হয়েই কাতারের মাঠে নামবে আর্জেন্টিনা। সঙ্গে অস্বস্তির খব,র দলের অন্যতম সেরা তারকা আনহেল দি মারিয়া রয়েছেন ইনজুরিতে। আরেকটা অস্বস্তির খবর, বিশ্বকাপে লিওনেল মেসির গোল সংখ্যা ৮। এই ৮ গোলের ১টিও নকআউট রাউন্ডে করতে পারেননি তিনি। এই ধারাবাহিকতা থাকলে হয়তো বেশিদূর যাওয়া হবে না দলটির।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











