প্রথম নারী এমডি পেল ডিএসই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বৃহস্পতিবার তাঁর নিয়োগ অনুমোদন করেছে। ডিএসইর ইতিহাসে তিনিই হবেন প্রথম নারী এমডি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানিয়েছে, নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। আইএফসিতে আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের একাধিক নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেন নুজহাত আনোয়ার। তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি গাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা ও টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর হাত ধরেই বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ যায়।
পুঁজি ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য, লেনদেন সেবা, পোর্টফোলিও অপটিমাইজেশন এবং বাজার উন্নয়ন ও অ্যাডভোকেসিতে নুজহাত আনোয়ারের দক্ষতা রয়েছে। কর্মজীবনের শুরুর দিকে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে ১৬ বছর দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে (ফাইন্যান্স) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নুজহাত।
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগ বিষয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, গত এক বছরে নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) ও পরিচালনা পর্ষদ ডিএসইর জন্য একজন দক্ষ নেতৃত্ব নিয়োগে কাজ করেছে। নুজহাত আনোয়ারের চমৎকার নেতৃত্বগুণ, দেশ-বিদেশে আর্থিক খাতের বিস্তৃত অভিজ্ঞতা ও দেশের পুঁজিবাজার রূপান্তরের প্রতি গভীর আগ্রহ রয়েছে। আমরা বিশ্বাস করি, তার এসব দক্ষতা ও অভিজ্ঞতা ডিএসইকে আগামী দিনে সফলভাবে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। দ্রুততম সময়ে নুজহাত আনোয়ারের দায়িত্ব গ্রহণ করানোর জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে পদত্যাগ করেন ডিএসইর তৎকালীন এমডি তারিক আমিন ভূঁইয়া। তাঁর পদত্যাগের পর থেকে প্রায় এক বছর ধরে সংস্থাটির এমডি পদটি শূন্য ছিল। এরপর ২০২৩ সালের আগস্টে বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান ডিএসইর এমডি হন। ২০২৪ সালের মে মাসে তারিকুজ্জামান পদত্যাগ করে বিএসইসি কমিশনার হিসেবে যোগ দেন। তখন থেকে ডিএসইর পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক পদটি শূন্য রয়েছে; ভারপ্রাপ্ত লোক দিয়ে কাজ চালানো হতো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








