বাহরাইনের জালে ১০ গোল বাংলার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
ঢাকায় এএফসি অনূর্ধ্ব–১৬ বাছাইপর্বের খেলায় সোমবার বাহরাইনকে ১০-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে ৫টি ও দ্বিতীয়ার্ধে বাহরাইনের জালে ৫টি গোল দেয় মেয়েরা। এর মধ্য দিয়ে বড় জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু করল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাহরাইনকে একের পর এক গোল করতে থাকে বাংলাদেশ। দলের জয়ে জোড়া গোল করেন আনুচিং মোগিনি, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র।বাকি চার গোলদাতা সাজেদা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, আনাই মোগিনি ও তহুরা খাতুন।
বাংলাদেশ ম্যাচের নয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। আনুচিংয়ের নেয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সুযোগটি নষ্ট হয়। ম্যাচের ১২তম মিনিটেই আনাইয়ের দারুণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর ঠিক চার মিনিট পর আবার গোল। এবার গোলদাতা অধিনায়ক মারিয়া মান্ডা। ডি-বক্সের বাইরে ২৭ গজ দূর থেকে শট নিলে বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায় (২-০)।
১৯তম মিনিটে আনাই মোগিনির নেয়া শট পেনাল্টি বক্সে মধ্যে থাকা আনুচিং মোগিনি হেড করলে বল জালে জড়ায় (৩-০)।
এভাবে গোলের পরিমাণ বৃদ্ধি করতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৩৫তম মিনিটে আনুচিং আলতো টোকায় বল জালে পাঠিয়ে দেন (৪-০)। আনাইয়ের ক্রসে শামসুন্নাহার জুনিয়রের হেডে পরাস্ত হয় বাহরাইনের গোলরক্ষক (৫-০)
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে আনুচিংয়ের বদলি নামা ফরোয়ার্ড সাজেদা গোল করেন (৬-০)। দুই মিনিট পর স্কোরলাইন ৭-০ করেন শামসুন্নাহার জুনিয়র। ৫৮তম মিনিটে স্পট কিক থেকে শামসুন্নাহার সিনিয়রের শট গোলে পরিণত হয় (৮-০)। ৭১তম মিনিটে আবারো দূরপাল্লার শট থেকে দুর্দান্ত গোল করেন মারিয়া মান্ডা। স্কোর তখন (৯-০)। ৮০তম মিনিটে তহুরা গোলরক্ষককে পরাস্ত করে দলের গোল সংখ্যা (১০-০) উন্নীত করেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











