ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৫৪:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

বিশ্বকাপে নজর কাড়ছেন পাক ধারাভাষ্যকার জয়নার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ এএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

জয়নাব আব্বাস

জয়নাব আব্বাস

বিশ্বকাপের যুদ্ধ শুরু হয়ে গেছে। বেশির ভাগ দেশই তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। সোমবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ক্রিকেটাররা ছাড়াও নজর থাকছে বেশ কয়েক জনের দিকেও। এরকমই একজন ধারাভাষ্যকারের সঙ্গে পরিচিত হওয়া যাক।

ডাকসাইটে সুন্দরী এই ধারাভাষ্যকার পাকিস্তানের একজন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক। এই তরুণীকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বলা হচ্ছে, বিশ্বকাপে সংবাদমাধ্যমের নজর থাকবে এই তরুণীর দিকে।

ছোট থেকেই পরিবারের সঙ্গে ক্রিকেট দেখতে দেখতে দক্ষতা জন্মায় তার। কোনও রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ক্রীড়া সাংবাদিক হওয়ার জন্য আবেদন করেন। ক্রিকেটে দক্ষতার কারণেই মেলে সুযোগ।

জয়নাব আব্বাস নাম এই তরুণীর। তার মা পাকিস্তানে রাজনীতির সঙ্গে যুক্ত। পাকিস্তানি সুপার লিগের কারণে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন জয়নাব।

চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানের ‘ন্যাশনাল লাকি চার্ম’ পুরস্কার পেয়েছেন তিনি। এই সঞ্চালিকা অফার পেয়েছেন নায়িকা হওয়ারও।

মডেলিংও করেছেন কিছু বিজ্ঞাপনী ছবিতে। মণীশ মলহোত্রার ফ্যাশন শো’য়ে র‌্যাম্পে হেঁটেছেন তিনি। নিজেও মেক ওভার আর্টিস্ট হিসাবে কাজ করেন।

বিরাট কোহালি ও এবি ডেভিলিয়ার্সের সঙ্গে ছবি তোলার কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। আইপিএলের একটি ম্যাচে আরসিবিকে সমর্থনের জন্যেও পাকিস্তানে ট্রোলিংয়ের শিকার হন তিনি।

জয়নাব পড়াশোনা করেছেন ম্যানেজমেন্ট নিয়ে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে।

১২ জনের পরিবারে বেড়ে উঠেছেন, তাই আদরেই মানুষ। সে কারণেই কাজে কখনও বাধা আসেনি পরিবারের তরফ থেকে, জানান জয়নাব।

তবে শুধুমাত্র নারী হওয়ার কারণে পাকিস্তানের এক বিখ্যাত ক্রিকেটার তাকে সাক্ষাৎকার দিতে চাননি, এমনটাও অভিযোগ করেছিলেন তিনি। ক্রিকেটারের নাম অবশ্য গোপনই রেখেছিলেন জয়নাব।

সোশ্যাল মিডিয়ায় জয়নাব জানিয়েছেন, তিনি বেশ ভুলো মনের। এর ফলে নাকি একবার বিমানও মিস করেছিলেন।

ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহোর সঙ্গে দেখা গিয়েছে তাকে। ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, বলিউড তারকা বিপাশা বসু, কিয়ারা আমবাণীর সঙ্গেও বন্ধুত্ব রয়েছে তার।