বুধবার দেশে ফিরছেন ইতিহাসগড়া মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সোমবার সন্ধ্যায় নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।
ইতিহাসগড়া এই নারী ফুটবল দল দেশে ফিরবে আগামীকাল বুধবার দুপুরে। নেপাল থেকে দুপুরে সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, সিরাত জাহান স্বপ্নারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।
এদিকে বাংলাদেশ দলের অন্যতম সেরা ফুটবলার সানজিদা আখতারের তেজোদ্দীপ্ত বার্তার পর আপামর ক্রীড়াপ্রেমীদের দাবি, চ্যাম্পিয়ন দলকে যেনো ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করা হয়।
আর সেই দাবির সাথে একমত হয়ে ছাদ খোলা বাসেই সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাবে ক্রীড়া মন্ত্রণালয়।
এয়ারপোর্টে থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদ খোলা বাসে করে সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সোমবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, আমাদের প্রমীলা দল আমাদের জন্য যে ফলাফল ও সাফল্য বয়ে এনেছে তা অবিস্মরণীয়। এটা বাংলাদেশের জন্য দারুণ এক গর্বের দিন। তারা বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব এনে দিয়েছে। দল ও দলের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের ফুটবলার সানজিদা আক্ষেপ করে বলেছিল যে হয়তো তাদের ছাদখোলা কোনো বাসে সংবর্ধনা দেয়া হবে না; কিন্তু তারপরও তারা দেশের জন্য শিরোপা জিততে চায়। তার এ আক্ষেপকে আমরা ঘোচানোর চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমরা এ ব্যাপারে ইতোমধ্যেই যোগাযোগ করেছি। আমরা আশা করছি যে সোমবারের মধ্যেই আমরা একটি ছাদখোলা বাসের ব্যবস্থা করে ফেলবো। এয়ারপোর্টে সংবর্ধনা দিয়ে ছাদখোলা বাসে করে আমরা তাদেরকে বাফুফে ভবনে নিয়ে যাবো।
এদিকে আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন দলের মতোই পুরো টুর্নামেন্ট খেলার পর আজ (মঙ্গলবার) একদিনের বিশ্রাম পেয়েছেন নারী দলের ফুটবলাররা। সকালের নাশতা করার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে কাঠমান্ডু শহর ঘুরে বেড়ানোর জন্য। দলবেধেই ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েছেন সাবিনা-সানজিদারা।
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











