বৈষম্যহীন ডিজাইন ছড়িয়ে দিতে চান তুর্কি তরুণী
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
তুর্কি বংশোদ্ভূত এক মার্কিন ডিজাইনার সব রকম মানুষের জন্য পোশাক তৈরি করে চলেছেন৷ বৈষম্যহীন এক মুক্ত সমাজের স্বপ্ন দেখছেন তিনি৷ তবে তুরস্কে কাজ করতে গিয়ে তাকে কিছু বাধার মুখোমুখি হতে হচ্ছে৷
তুর্কি বংশোদ্ভূত মার্কিন ডিজাইনার এডা ইয়োরুলমাসোলু ইস্তানবুল শহরের কুইয়ার বা বিপরীতকামী মানুষদের জন্য তার নতুন কালেকশন তুলে ধরছেন৷ ড্র্যাগ কুইন, পোল ডান্সার ও ডিজে-দের এক শো-তে স্বপ্নময় পোশাক দেখা গেছে৷ এডা বলেন, আমার আদর্শ জগতে কোনো ধর্ম, ত্বকের রং, লিঙ্গ, শরীরের নিখুঁত গঠন নেই৷ আপনার পাঁচটা হাত থাকলেও চলবে৷ নিতম্বে দশটা চোখ থাকলেও অসাধারণ! কেমন দেখতে বা কোথা থেকে এসেছে, তার ভিত্তিতে কাউকে বিচার করা হোক, আমি সেটা চাই না৷
এডা কাকতালীয়ভাবে ড্র্যাগ কুইনদের জগতে পা রেখেছিলেন৷ তার জন্ম আমেরিকায়, সেখানেই বড় হয়েছেন৷ ফ্যাশন ডিজাইন নিয়ে উচ্চশিক্ষার সময়ে তিনি শিকাগো শহরে ড্র্যাগ কুইনদের জন্য পোশাক তৈরির আমন্ত্রণ পেয়েছিলেন৷ সেই কাজে সাফল্য দেখিয়ে তিনি খ্যাতি অর্জন করেন৷ এডা বলেন, ড্র্যাগ কুইনদের বহুমুখী প্রতিভা আমাকে মুগ্ধ করে৷ তারা নখ, মেকআপ, চুল, ফ্যাশন, পারফরমেন্স– সব বিষয়ে পারদর্শী৷ আমার সঙ্গে তারা বাধাহীনভাবে কাজ করেন বলে আমিও তাদের সঙ্গে কাজ করতে ভালোবাসি৷ তাদের পরণে আমার তৈরি পোশাক ভিন্ন মাত্রা যোগ করে৷
ইস্তানবুলে নিজের স্টুডিও-তে ‘এডা বার্থিং’ ছদ্মনামে পরিচিত এই ডিজাইনার আজকের ফ্যাশন শো-র কাজে মেতে উঠেছেন৷ ২০২০ সালে করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণ স্তব্ধ হয়ে যাওয়ার ফলে তিনি ইস্তানবুলে আটকে পড়েছিলেন৷ তখনই তিনি পাকাপাকিভাবে তুরস্কে থেকে যাবার সিদ্ধান্ত নেন৷ স্মৃতিচারণ করতে গিয়ে এডা ইয়োরুলমাসোলু বলেন, আমার মধ্যে পরিবর্তনের তাগিদ জন্মেছিল৷ সারা জীবন শিকাগোয় কাটিয়েছি, নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসে চলে যাবার কথা ভাবিনি৷ শুরু থেকেই জানতাম, শিকাগোর পর ইস্তানবুলই সেরা জায়গা৷ প্রতিটা দিনই এক অ্যাডভেঞ্চারের মতো৷ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়৷ আমার সেটা ভালোই লাগে৷
এডা শুধু অন্যদের জন্য পোশাক তৈরি করেন না, তথাকথিত ‘মাদার ক্রিচার’ হিসেবে তিনি মঞ্চে নিজের শো-তেও উপস্থিত থাকেন৷ এখনো পর্যন্ত তিনি দুইশোরও বেশি কস্টিউম ও ক্রিচার সৃষ্টি করেছেন৷ তবে ইস্তানবুল শহরে তার সৃজনশীলতায় রাশ টানতে হয়, অতীতে যার প্রয়োজন হয়নি৷ এডা বলেন, কিছু চ্যালেঞ্জের ক্ষেত্রে আমার কখনো তুরস্কে নিজেকে সীমাবদ্ধ মনে হয়৷ আমেরিকায় থাকতে আমি আরও স্বাধীনভাবে কোনো ক্রিচার হিসেবে বা নিজের তৈরি পোশাক পরে বের হতে পারতাম৷ আর এখানে কখনো নিরাপত্তা বা স্বস্তির অভাব বোধ করি৷ সেই সীমা ভাঙার উপায় খুঁজে বেড়াচ্ছি বটে, তবে তার জন্য হয়তো আরো সময় লাগবে৷
এডার নতুন কালেকশন দর্শকদের মধ্যে বিপুল সাড়া তুলেছে৷ এডা ইয়োরুলমাসোলু বলেন, ভবিষ্যতে তুরস্কে বিপরীতকামী কমিউনিটির পরিস্থিতির অনেক উন্নতি হবে বলে আমার বিশ্বাস৷ কখনো এগোচ্ছে, কখনো পেছোচ্ছে বলে এখনই সেটা বলা কঠিন৷ তবে উন্নতির আশা আঁকড়ে ধরা আমার জন্য জরুরি৷ সবকিছু আরো ভালো হবে এবং আমরা যতটা সম্ভব এগিয়ে যাবার চেষ্টা করবো৷
এডা ইয়োরুলমাসোলুর সৃষ্টিকর্ম সবাইকে শামিল করে এক অসাধারণ জগত সৃষ্টি করে চলেছে৷
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






