ভেনিস উৎসবে এমা স্টোনের সিনেমার বাজিমাৎ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভূতপূর্ব সাড়া ফেলেছে হলিউড তারকা এমা স্টোন অভিনীত নতুন সিনেমা ‘বুগোনিয়া’। সিনেমাটিতে তিনি এক প্রভাবশালী ওষুধ কোম্পানির সিইওর চরিত্রে অভিনয় করেছেন, যাকে দুই যুবক অপহরণ করে। কেননা তারা বিশ্বাস করতো তিনি নাকি আসলে ভিনগ্রহের প্রাণী।
বিশ্ব স্বীকৃত অস্কারজয়ী নির্মাতা ইয়োরগস ল্যান্থিমস পরিচালিত এই সিনেমাটি ষড়যন্ত্র তত্ত্ব ও ‘ইকো চেম্বার’-এর প্রভাব নিয়ে তৈরি। সমালোচকদের মতে, গল্প যতটা সাই-ফাই মনে হয়, আসলে তার ভেতরে রয়েছে গভীর সামাজিক ও রাজনৈতিক ইঙ্গিত।
সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী এমা স্টোন বলেন, ‘এটা শুধু ভয়ের বা অদ্ভুত গল্প নয়, আমাদের সময়ের প্রতিচ্ছবি। এমনভাবে বলা হয়েছে যা একইসঙ্গে মর্মস্পর্শী, হাস্যরসাত্মক আর ভীষণ জীবন্ত।’
ছবিতে অপহরণকারীর ভূমিকায় আছেন জেসি প্লেমন্স, যিনি চরিত্রটিকে এক ‘যন্ত্রণাক্লিষ্ট আত্মা’ হিসেবে তুলে ধরেছেন। তার সঙ্গে আছেন নতুন মুখ আইডান ডেলবিস। শুটিংয়ের জন্য এমা স্টোনকে মাথাও কামাতে হয়েছে। হাসতে হাসতে তিনি বলেন, ‘চুল কামানোটা সবচেয়ে সহজ কাজ ছিল, যে কোনো হেয়ারস্টাইলের চেয়ে অনেক সহজ!’
‘বুগোনিয়া’ কোরিয়ান নির্মাতা জাং জুন-হোয়ানের ২০০৩ সালের ছবি ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’! থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি।
সমালোচকরা ছবিকে বর্ণনা করছেন ‘সাসপেন্স, সায়েন্স ফিকশন, অন্ধকার হাস্যরস আর সামাজিক ব্যঙ্গের এক অনন্য মিশ্রণ’ হিসেবে। অনেকের মতে, ল্যান্থিমসের আগের কাজগুলোর তুলনায় এটি বেশি গ্রহণযোগ্য। তবে যেভাবেই দেখা হোক, ছবির কেন্দ্রীয় শক্তি নিঃসন্দেহে এমা স্টোনের অভিনয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










