মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বুধবার গতরাত ৩টা ৪১ মিনিটের সময় রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রাত ৩টা ৪২ মিনিটের সময় ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। প্রথম ইউনিট ৩টা ৫২ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এরপর একে একে ফায়ার সার্ভিসের হেড কোয়াটার থেকে ৩টি ইউনিট, মোহাম্মদপুর ৩টি, কল্যণপুর-৩, হাজারীবাগ-২, মিরপুর-২, তেজগাঁও -১, পলাশী-২ ও সূত্রাপুর -১ টি ইউনিটসহ মোট ১৭টি ইউনিট আগুন নির্বাপনে অংশ নেয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় পুলিশ, সেনা, নৌ, বিজিবি ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।
তবে, এ অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এখন আগুনের ড্রাম্পিংয়ের কাজ চলছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিভিন্ন ধরনের প্রায় শতাধিক দোকানপাট- ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তবে, এই বিশাল মার্কটটি ছিল টিনসেট। অগ্নিকান্ডের কারণে মার্কেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালামাল ভস্মীভূত হয়েছে।
এক প্রশ্নের জবাবে রাকিবুল হাসান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যানি। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






