সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সাতকাহণ, গর্ভধারিণী, উত্তরাধিকার , কালবেলা, কালপুরুষসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বেলা ১১টার দিকে কলকাতার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিন সকাল পৌনে ৯টার দিকে হাসপাতাল থেকে সমরেশ মজুমদারের মরদেহ উত্তর কলকাতার শ্যামপুকুরের বাসভবনে নেওয়া হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় করেন সর্বস্তরের মানুষ। ভক্তরা ফুলের তোড়া ও মালা নিয়ে শেষবারের মতো কথাসাহিত্যিককে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রেস সচিব রঞ্জন সেন।
উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, সমরেশ মজুমদার একজন কিংবদন্তি লেখক উপন্যাসিক ছিলেন। বাংলাদেশে তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। তার প্রতিটি বই বাংলাদেশের সব পাঠক অসংখ্যবার পড়েছেন। তিনি তার সমকালীন জীবনকে উপন্যাসের মধ্যদিয়ে ফুটিয়ে তুলেছেন। এ ধরনের লেখক সচরাচর আমাদের জীবনে আসে না। তার এই চলে যাওয়া দুই বাংলার জন্যই অপূরণীয় ক্ষতি।
এর আগে, সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১। ‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিণী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চারসহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার তিনি।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






