সরে দাঁড়ালেন সেরেনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রথম রাউন্ডে সুইডিশ প্রতিদ্বন্দ্বী রেবেকা পিটারসনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে ক্লে-কোর্টে অভিযানটা শুরু করেছিলেন ভালোই। কিন্তু দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে বোন ভেনাস উইলিয়ামসের মুখোমুখি হওয়ার আগে বাধ সাধল হাঁটুর পুরনো চোট। ফলে টুর্নামেন্টের মাঝ পথেই ফের নাম প্রত্যাহার করতে বাধ্য হলেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালকিন।
টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতালিয়ান ওপেন থেকে সেরেনার নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডব্লুটিএকে দেওয়া এক সাক্ষাৎকারে সেরেনা জানান, ‘বাঁ হাঁটুতে পুরোনো ব্যথা অনুভব করায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারে বাধ্য হচ্ছি। আমি আমার অনুরাগীদের মিস করব, মিস করব আমার অন্যতম প্রিয় টুর্নামেন্টকে। আপাতত রিহ্যাবের মধ্যে দিয়ে ফরাসি ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করব। আগামী বছর ফের দেখা হবে ইতালিয়ান ওপেনে।’
ফরাসি ওপেন শুরুর আগে সুস্থ হওয়ার জন্য হাতে দুই সপ্তাহের মতো সময় পাবেন সেরেনা। কিন্তু টানা তিনটি টুর্নামেন্টের মাঝপথে চোটের কারণে ছিটকে যাওয়ার বিষয়টি ভাবাচ্ছে এই মার্কিন তারকাকে। ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে গ্যাব্রিয়েল মুগুরুজার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন, এরপর মার্চে মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ডের আগে হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন সেরেনা।
এরপর ২০১৬ সালের পর ফের রোমে খেলতে নেমেছিলেন উইলিয়ামস। শেষবার ক্যারিয়ারের চতুর্থ ইতালিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি। চলতি ইতালিয়ান ওপেনে সুইডিশ প্রতিদ্বন্দ্বী রেবেকাকে ৬-৪, ৬-২ স্ট্রেট সেটে বিধ্বস্ত করেন দুর্দান্ত শুরু করেন সেরেনা। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে দিদি ভেনাস উইলিয়ামসের মুখোমুখি হওয়ার কথা থাকলেও হাঁটুর পুরনো ব্যথা টুর্নামেন্ট থেকে ছিটকে দিল তাঁকে।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











