ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৪০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

সাকিবের সেঞ্চুরিতে কাঁদলেন স্ত্রী শিশির

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

সাকিব আল হাসান, বাংলাদেশের বীর। সোমবার টনেটনে সেঞ্চুরি করেন তিনি। শুধু সেঞ্চুরিই নয় সঙ্গে রয়েছে একাধিক রেকর্ড। কাল মাঠে ছিলেন সাকিবের স্ত্রী উন্মে আহমেদ শিশির। ক্যামেরায় বার বার তার উৎকন্ঠিত চেহারা ভেসে উঠছিলো।

আর সাকিব সেঞ্চুরি করতেই কেঁদে ফেলেন শিশির। ক্যামেরায় ধরা পড়ে সাকিবপত্নীর সেই আবেগময় মুহূর্তটি। 

সাকিব আল হাসানের অল রাউন্ড নৈপুণ্যে উইন্ডিজের রানের পাহাড় টপকে জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে দুই উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন দুর্দান্ত শতক।

বাউন্ডারি মেরে নিজের শতরানে পৌঁছান সাকিব। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বোলার দৌড়ানো শুরু করার আগে থেকেই ভয়ে চোখে হাত দিয়ে রাখেন শিশির। সাকিব বাউন্ডারি মারার পরেই চোখ খোলেন শিশির এবং তখনই আবেগে কেঁদে ফেলেন সাকিবপত্নী শিশির। পরমুহূর্তে করতালি দিয়ে স্বামীকে স্বাগতম জানান তিনি।