সাতক্ষীরায় সাবিনা ও তার মাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
সাফ নারী চ্যাম্পিয়নশীপ-২০২২ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগমকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেওয়া হয় সাবিনার হাতে। এসময় সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি সাবিনাকে তিন লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
এর আগে সাবিনা ও তার মা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাশেদ রেজা, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের সাতক্ষীরার সহকারী পরিচালক মাসরুবা দিলরুবা, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, আন্তজার্তিক রেফারি তৈয়ব
হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবু নাসের, প্রমুখ।
অনুষ্ঠানে সাবিনা খাতুন অভাব অনটন ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেভাবে নিজেকে জাতীয় স্তরের নারী ফুটবলে প্রতিষ্ঠিত করেছেন সে বিষয়ে বক্তব্য দেন। এসময় তিনি তার ফুটবল প্রয়াত কোচ আকবর আলী, বড় বোন সালমা, বাবা ও মায়ের অবদানের কথা
উল্লেখ করেন।
সাবিনা খাতুন তার ফুটবল কোচ আকবর আলীর প্রতিষ্ঠিত জ্যেতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি যাতে মাথা উচু করে দাঁড়িয়ে থাকতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে নারীদের ফুটবল খেলার জন্য একটি মাঠ, তার নিজের বাড়িতে ঢোকার রাস্তাটি সংস্কার ও নিজের বোনের চাকরির জন্য আবেদন করেন।
সাবিনা খাতুনের মা মমতাজ বেগম, ‘আমার মেয়ে যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তেমন পরিস্থিতি যাতে অন্য কোনো মেয়ের ক্ষেত্রে সৃষ্টি না হয়। আমি নারী ফুটবলের জন্য সবার সুদৃষ্টি কামনা করছি।’
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘সাবিনা সাতক্ষীরাকে গর্বিত করেছে। মাছুরা সাতক্ষীরায় এলে দুজনকেই সাতক্ষীরা স্টেডিয়ামে বড় আকারে সংবর্ধনা দেওয়া হবে। সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
সাংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, ‘সাবিনা ও মাছুরা শুধু সাতক্ষীরার নয় সারা বাংলাদেশকে বিশ্বের সামনে নতুন জায়গায় দাঁড় করিয়েছেন। সাতক্ষীরার নারী ফুটবলারদের জন্য সবধরণের সহযোগিতার অব্যাহত রাখার চেষ্টা করবো।’
এদিকে একই দিন দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাবিান ও তার মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











