ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৬:০৮:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল ট্রফি জিততে চায় মেয়েরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

আগামী ২৮ সেপ্টেম্বর ভুটানে প্রথমবারের মতো হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলাররা ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী। টুর্নামেন্টের ফাইনালে উঠে চ্যাম্পিয়ান হওয়ার জন্য প্রস্তুত কিশোরীরা।

 

দলটির অধিনায়ক মিসরাত জাহান মৌসুমীর কথাতে পাওয়া গেল সেই আত্মবিশ্বাসের সুর। জানালেন, প্রথম আসরে স্মরণীয় করে রাখার লক্ষ্য থাকবে তাদের। ফাইনাল খেলতে চাই। একই কথা কোচ গোলাম রাব্বানীর। বললেন, ফাইনালে উঠলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা করবেন। চ্যাম্পিয়ন হতেও ভাগ্য লাগে বলে মনে করেন তিনি। ছোটন আরও বলেন, আমরা দুই বছর ধরে একই সঙ্গে আছি। ভালো কিছু করার চেষ্টা আমাদের মধ্যে আছে।

 

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ গ্রুপে ভারত, মালদ্বীপ, ভুটান। বি গ্রুপে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান।



বাংলাদেশ দল ২৬ সেপ্টেম্বর ভুটান যাবে। ৩০ সেপ্টেম্বর প্রথম খেলা পাকিস্তানের বিপক্ষে। ২ অক্টোবর গ্রুপের দ্বিতীয় খেলা নেপালের বিপক্ষে।

 

ঢাকায় এখন অনুষ্ঠিত হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল। এই দলের ১১ জন খেলোয়াড় ভুটানের সাফে খেলতে যাবেন। গোলকিপার মাহমুদা আক্তার, গোলকিপার রুপনা চাকমা, ডিফেন্ডার আঁখী খাতুন, সাজেদা খাতুন, শামসুন নাহার, দুই বোন আনাই মগিনি, আনুচিং মগিনি, নাজমা, রিতুপর্না চাকমা, অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্ডা, মনিকা চাকমা, তহুরা খাতুন। দলের অন্যান্য খেলোয়াড় হলেন রোকসানা বেগম, মাসুরা পারভিন, শিউলী আজীম, নিলুফার ইয়াসমিন নীলা, মিসরাত জাহান মৌসুমী, ইসরাত জাহান রত্না, মারজিয়া, সানজিদা আক্তার, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, রাজিয়া খাতুন।



অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের খেলোয়াড় এবং অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের মধ্যে একটা দূরত্ব থাকছে। সেটা নিয়ে কোচ গোলাম রাব্বানী আশাবাদী। তিনি বলেন, দুই দিনের অনুশীলনে মেয়েরা এক অপরের সাথে মানিয়ে নিবে। কারণ এমনিতেই সবাই এক সঙ্গেই অনুশীলন করে আসছে আগে থেকে।