ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২১:৫৩:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সাফ ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেপাল, স্বাগতিক হওয়ার সুবাদে ফাইনালে একধাপ এগিয়ে থাকবে। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ থাকবে তাদের দর্শক। নেপালের ১১ জনের সঙ্গে এই ‘দ্বাদশ খেলোয়াড়ের’ সঙ্গেও লড়তে হবে বাংলাদেশকে। এই চাপ কিন্তু আত্মবিশ্বাসে কোনও ফাটল ধরাচ্ছে না। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা দাপট দেখিয়ে উঠেছে।

ফাইনালে ওঠার পথে চার ম্যাচে ২০ গোল করেছে বাংলাদেশ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে নেপাল করেছে ১০ গোল। আক্রমণের ধার কার কতটা বেশি, তা এই পরিসংখ্যান বলে দিচ্ছে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৮ গোল। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল সিরাত জাহান স্বপ্ন। ভুটানের বিপক্ষে প্রথমার্ধের ইনজুরিতে মাঠ ছাড়া এই ফরোয়ার্ড দুশ্চিন্তায় ফেলেছিলেন। কিন্তু ফাইনালের আগের দিন অনুশীলন করেছেন এই ফরোয়ার্ড। ফিট থাকলে তাকে খেলাবেন। এছাড়া সব খেলোয়াড়ই ফিট এবং খেলাতে কোনও সমস্যা নেই।

অন্যদিকে নেপাল স্ট্রাইকার সাবিত্রা ভান্ডারি ডেঙ্গুর কারণে শেষ দুই ম্যাচ খেলেননি। মাঞ্জালি কুমারি ইয়ঞ্জানও একই কারণে ছিলেন না। তারা সুস্থই বলা চলে। বিশেষ করে সাবিত্রাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রুপনা চাকমা (গোলকিপার), শিউলি আজিম, শামসুন্নাহার, এম আখি খাতুন, মাসুরা পারভিন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, সাবিনা খাতুন (অধিনায়ক), শ্রীমতি কৃষ্ণারানি সরকার, জাহান স্বপ্ন/রিতু চাকমা, সানজিদা আখতার।

নেপালের সম্ভাব্য একাদশ: আঞ্জিলা টুম্বাপো সুব্বা (অধিনায়ক ও গোলকিপার), পুনম জারঘা মাগার, গীতা রানা, হিরা কুমারি ভুজেল, অমৃতা জায়শি, দিপা শাহী, আমিষা কার্কি/আনিতা কেসি, আনিতা বাসনেত, সারু লিম্বু, প্রীতি রাই, সাবিত্রা ভান্ডারি/রাশমি কুমারি ঘিসিং।