সাবিনাদের মিশন ফাইনালে যাওয়ার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে জয় দিয়েই মিশন শুরু করতে চান সাবিনা খাতুনরা। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌঁনে ৬টায় শুরু হবে বাংলাদেশ-মালদ্বীপ ‘এ’ গ্রুপের ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে দুপুর সোয়া ১টায় এই গ্রুপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে এর আগে বাংলাদেশের সঙ্গে দু’বার দেখা হয়েছিল মালদ্বীপের। তবে খেলায় লাল-সবুজের মেয়েদের সঙ্গে কোন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি দ্বীপদেশটি। ২০১৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত তৃতীয় সাফ চ্যাম্পিয়নশিপর গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যেখানে দুই গোল ছিল সাবিনা খাতুনের। দুই বছর পর ভারতের শিলিগুঁড়িতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের চতুর্থ আসরের সেমিফাইনালে মালদ্বীপকে গুড়িয়ে ফাইনালে জায়গা পেয়েছিল লাল-সবুজরা।
দেশসেরা ফরোয়ার্ড সাবিনার জোড়া গোলে ওই ম্যাচে বাংলাদেশ ৬-০ ব্যবধানে মালদ্বীপকে হারালে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল দ্বীপদেশটি। সেই ২০১৬ সালেই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। এমন পরিসংখ্যানে আজকের ম্যাচে মালদ্বীপকে নিজেদের চেয়ে দূর্বলই ভাবছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। তাই তিনি এবারের আসরে মালদ্বীপের বিপক্ষে বড় জয়ের রোমাঞ্চকর চ্যালেঞ্জ নিচ্ছেন।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল কাঠমান্ডুতে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন চ্যালেঞ্জের ঘোষণা দিলেন কোচ ছোটন। তিনি বলেন,‘আসরে নিজেদের প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপুর্ণ। ম্যাচটি বেশ রোমঞ্চকর হবে, কারণ সাফ চ্যাম্পিয়নশিপে সব সিনিয়র খেলোয়াড়রাই খেলে থাকেন। তাই আমার মনে হয় পুরো টুর্নামেন্টটিই বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হবে। অতীতের ফলাফলের দিকে তাকালে বলা যায় মালদ্বীপের বিপক্ষে অনায়েসেই জেতা উচিত আমাদের। তবে আমি চাই বড় ব্যবধানে জিততে। মেয়েদের লক্ষ্যও তাই। বড় জয় নিয়ে মাঠ ছাড়তে মানসিকভাবে প্রস্তুত সাবিনারা।’ ছোটন যোগ করেন,‘আমার দলের মেয়েরা সবাই সুস্থ আছে। তারা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত মালদ্বীপের বিপক্ষে জ্বলে উঠতে। আশা করি এই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মেয়েরা খেলবে। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাওয়া। আমরা ফাইনালে পৌঁছাতে চাই।’
বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন,‘আমরা বড় জয় দিয়েই সাফ মিশন শুরু করতে চাই। সামনে মালদ্বীপকে পেয়েছি, তাই বড় জয় আশা করছি। কারণ অতীতে এই দলটির বিপক্ষে বড় ব্যবধানের জয় আছে আমাদের।’ তিনি আরো বলেন,‘এবারের সাফে আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। আমার প্রধান লক্ষ্য ফাইনালে খেলা। আশাকরি সতীর্থরা নিরাশ করবেন না।’ ম্যাচের আগে কাল সকালে কাঠমান্ডুর আর্মি হেড কোয়ার্টার মাঠে অনুশীলনে ঘাম ঝরায় বাংলাদেশ দল। বিকালে টিম হোটেলের সুইমিংপুলে সাঁতার সেশন করেন কৃষ্ণা রানী সরকার-মারিয়া মান্ডারা।
২০১৫ সালে মালদ্বীপের ঘরোয়া লিগে পুলিশ দলে সাবিনার সতীর্থ ছিলেন মালদ্বীপ জাতীয় দলের বর্তমান অধিনায়ক গোলরক্ষক আয়মিথ লিজা। প্রথম ম্যাচে পুরনো সতীর্থকে ছাড় দিবেন না বলে জানান তিনি। আয়মিথ লিজা বলেন, ‘আমি জানি বাংলাদেশ তারুণ্য নির্ভর মেধাবীদের একটি দল। তারা খুবই ভালো খেলে। তবে তাদেরকে ছাড় দেব না। সাবিনাদের হারানোর সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের।’
কোচ আহমেদ শরিফ একধাপ এগিয়ে বলেন, ‘আমরা গ্রুপ অব ডেথে পড়েছি। সবারই একটি প্রত্যাশা থাকে। আমরাও সেরা সাফল্য অর্জন করতে চাই। প্রথম ম্যাচে বাংলাদেশকেও আমরা সহজে ছেড়ে দেব না। নিজেদের সেরা কৌশল, পদ্ধতি এবং সামর্থ্য দিয়ে সেরাটা পাওয়ার চেষ্টা করব।’ সাফ নারী চ্যাম্পিয়নশিপে এবার সাত দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। কাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় নেপাল ও ভুটানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠেছে। উদ্বোধনী ম্যাচে নেপাল ৪-০ গোলে বিধ্বস্ত করে ভুটানকে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






