সার্বিয়ায় সহপাঠীদের তালিকা করে স্কুলে বন্দুক হামলা, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সার্বিয়ার একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে ৮ সহপাঠী ও ১ নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে এক স্কুলছাত্র। এ ঘটনায় আরও ৬ শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পরিকল্পনা করে বাবার দুটি বন্দুক নিয়ে এই হামলা চালিয়েছে ১৩ বছর বয়সী ওই অভিযুক্ত। কোন কোন শিক্ষার্থীকে হত্যা করবে এমন একটি তালিকাও ছিল অভিযুক্তের কাছে।
খবর বিবিসির।
বুধবার ইউরোপের দেশ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার প্রাথমিক বিদ্যালয়ে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলা কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, অভিযুক্ত তার বাবার দুটি বন্দুক নিয়ে এ হামলা চালায়। তার কাছে দুটি পেট্রোলবোমা ছিল বলে জানা গেছে। হামলার আগে তার বাবার সঙ্গে একাধীকবার শুটিং রেঞ্জে গিয়েছে ১৩ বছর বয়সী ওই অভিযুক্ত।
বেলগ্রেড পুলিশ প্রধান ভেসেলিন মিলিক জানান, হামলার সময় ওই অভিযুক্তের কাছে দুটি পেট্রোলবোমা ও দুটি বন্দুক ছিল। সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন, কোন কোন সহপাঠীকে হত্যা করা হবে এমন একটি তালিকাও ছিল অভিযুক্তের কাছে।
তিনি আরও জানান, হামলার আগে থেকেই পরিকল্পনা করেছে ওই অভিযুক্ত। হামলার আগে তার আঁকা ড্রইং দেখতে অনেকটা ভিডিও গেম বা ভৌতিক সিনেমার মত। এটা আমাদের পরিস্কার ইঙ্গিত দেয় যে হামলার আগেই সে বিস্তারিত পরিকল্পনা করেছিল। ক্লাস থেকে ক্লাস, রুম থেকে রুম কীভাবে যাবে, কোন ক্লাসরুমে কীভাবে ঢুকবে, কার পড়ে কাকে হত্যা করা হবে এসব।
আলজাজিরাকে ওই স্কুলের এক শিক্ষার্থী বলেন, প্রথমে আমি ভেবেছিলাম কেউ হয়তো বারান্দায় বাজি পোড়াচ্ছে, ব্যাপারটা গুরুতর নয়। এর একটু পর আমি এক নিরাপত্তাকর্মীকে ফ্লোরে পড়ে থাকতে দেখি। আমি দৌড়ে গিয়ে শিক্ষকদের জানাই ওপরতলায় গোলাগুলি হচ্ছে। এরপর দৌড়ে নিরাপদ স্থানে চলে যাই আমরা। তখন আরও গুলির শব্দ শুনতে পাই।
দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিক বলেছেন, এই হামলা আমাদের দেশের সাম্প্রতিক ইসিহাসে সবচেয়ে কঠিন দিন। তিনি বলেন, অভিযুক্তকে মানসিক ক্লিনিকে পাঠানো হবে। অভিযুক্তের বয়স ১৪ বছরের কম হওয়ায় দেশটির বর্তমান আইনে তাকে অপরাধী আইনে বিচারের মুখোমুখি করার সুযোগ নেই।
প্রেসিডেন্ট ভুকিক অপরাধী আইনে বিচারের বয়স ১২ তে নামিয়ে আনার সুপারিশ করেন। একইসঙ্গে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিরীক্ষা এবং শুটিং রেঞ্জে কে প্রশিক্ষণ নিতে পারে সেই আইনও কঠিন করার সুপারিশ করেন তিনি।
নিহতদের মধ্যে ৭ মেয়ে ও এক ছেলে শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। হামলায় আহত হয়েছে ৬ শিক্ষার্থী ও এক শিক্ষক। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সার্বিয়ায় স্কুলে বন্দুক হামলা খুব একটা ঘটে না। এমন ভয়াবহ হামলায় স্তব্ধ হয়ে পড়েছে সার্বিয়াসহ বাল্টিক অঞ্চলের দেশগুলোতে।
সিএনএস ডটকম//এসএল//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











