পঞ্চম দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন
রাজধানীসহ সারাদেশে কঠোর বিধিনিষেধ বা লকডাউন চলছে। বৃহস্পতিবার শুরু হয়েছে এই বিধিনিষেধের কড়াকড়ি। আজ সোমবার কঠোরতার পঞ্চম দিন।
১২:২০ পিএম, ৫ জুলাই ২০২১ সোমবার
দেশে মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণহানী ১৫৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। কোভিডে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর হিসেবে এটিই সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে নতুন করে ৮ হাজার ৬৬১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮.৯৯ শতাংশ।
০৭:৩৭ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার
চলতি বছরই মুক্তি পাবে ‘বঙ্গবন্ধু’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’ চলতি বছরই মুক্তি পাবে। আজ শনিবার সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ সংসদে পাসের প্রক্রিয়ার সময় এ কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
০৫:৪৬ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
করোনা টিকা দেয়ার পরই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী
করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত না খোলার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনার টিকাদান কার্যক্রম চলছে। টিকাদান শেষ হলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
০২:১৫ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
জলবায়ু ইস্যুতে শেখ হাসিনার প্রশংসা কলম্বিয়ার রাষ্ট্রপতির
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান ডুকে মারকুয়েজ।
০১:১১ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
লকডাউনের ৩য় দিনেও রাস্তা ফাঁকা, কঠোর প্রশাসন
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে তৃতীয় দিনের ‘কঠোর লকডাউন।’ গত দুই দিনের মতো সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে আজও মাঠে রয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
১২:৩১ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি, মাঠে থাকবে সেনাবাহিনী
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
০১:৩৬ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার
কাল থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি
আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার হতে এক সপ্তাহের লকডাউনের সময় কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সরকার হুঁশিয়ারি দিয়েছে।
১১:৩০ এএম, ৩০ জুন ২০২১ বুধবার
দেশে মডার্নার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতর যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
১১:২৩ এএম, ৩০ জুন ২০২১ বুধবার
জুলাই থেকে টিকা আসবে, দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
আগামী জুলাই মাস থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরা ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারবো।
০১:৩৩ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
বৃহস্পতিবার থেকে ঘরে থাকতে হবে, মাঠে নামছে সেনাবাহিনী
আগামী বৃহস্পতিবার ১ জুলাই থেকে পরবর্তী সাতদিন দেশব্যাপী চলাচলে কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে।
০৪:৪৯ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার
দেশে পুরুষের চাইতে নারীর গড় আয়ু বেশি
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৮ বছর। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর।
০২:৩০ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার
আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ভ্যাকসিন
আগামী সপ্তাহে চীনের সিনোফার্মের করোনাভাইরাসের টিকার প্রথম বাণিজ্যিক চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
০১:৪৫ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার
সীমিত পরিসরে লকডাউন শুরু, মার্কেট-গণপরিবহন বন্ধ
করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিনদিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। আগামী বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।
১২:২৯ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার
কাল থেকে সব গণপরিবহন বন্ধ, চলবে শুধু রিকশা
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে ফের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। প্রথম তিনদিন কিছুটা শিথিল দিলেও আগামী ১ জুলাই থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন শুরু হবে।
০৯:০৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
করোনায় দেশে একদিনে ১১৯ প্রাণহানী
সারাদেশে ঘাতকব্যাধি করোনাভাইরাসের তান্ডব প্রতিদিন বেড়েই চলেছে। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। ফলে এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাাঁড়াল ১৪ হাজার ১৭২ জনে।
০৮:৫২ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
লকডাউনে মাঠে থাকবে তিন বাহিনী
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিন সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার।
০২:১৮ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
মহামারি মোকাবিলা করেও প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ
মহামারি করোনাভাইরাস মোকাবিলা করেও বাংলাদেশ প্রবৃদ্ধি ধরে রেখেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পতিত জমিতে কিভাবে ফসল ফলানো যায় তার জন্য মাটি নিয়ে গবেষণা চলছে।
০১:৪৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান
কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সম্মান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
০১:১৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
কঠোর লকডাউনে খোলা থাকবে গার্মেন্টস
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধের কথা থাকলেও বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে গার্মেন্টস কারখানা।
০৫:৫০ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
আগামী ১০ দিনের মধ্যে আসছে কোভ্যাক্সের ভ্যাকসিন
কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ আগামী ১০ দিনের মধ্যে ২৫ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন পাবে। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই ভ্যাকসিনগুলো পাঠানো হবে বলে কোভ্যাক্স থেকে বাংলাদেশ সরকারকে লিখিতভাবে জানানো হয়েছে।
০৩:০৪ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
রাজধানী ঢাকার বাইরে গোপালপুর-তারাকান্দি ভাল্ব স্টেশনের ১২ ইঞ্চি ও ৮ ইঞ্চি ব্যাসের কন্ট্রোল ভাল্বে রক্ষণাবেক্ষণের জন্য শনিবার (২৬ জুন) রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
০১:২৬ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
বিধিনিষেধ মানাতে মাঠে থাকতে পারে সেনাবাহিনী
করোনা পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নেয়ায় প্রাথমিকভাবে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে শুরু হওয়া এই লকডাউনের বিধিনিষেধ জনসাধারণকে মানাতে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে সরকার।
১২:৪৬ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৬ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঘাতক দালাল নির্মুল কমিটির প্রতিষ্ঠাতা জাহানারা ইমাম।
১২:১৯ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট



































