আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস
আজ ১৮ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস। বাংলাদেশে এবার ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হবে।
১১:৩২ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার
করোনায় একদিনে ৩৬ জনের প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নয়জন নারী ছিলেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১৯২ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৩৪ জন।
০৩:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতা যেভাবে এগিয়েছে তা প্রশংসনীয় জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজয়ের মাসে আপনার সঙ্গে বৈঠক করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
০২:০১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালু
দীর্ঘ ৫৫ বছর অপেক্ষার পর চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ী রেলযোগাযোগ। বাংলাদেশের নীলফামারী এবং ভারতের জলপাইগুড়ি ও কোচবিহারের বাসিন্দাদের জন্য আজ আনন্দের দিন।
১২:৩০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
হাসিনা-মোদির ভার্চ্যুয়াল বৈঠক শুরু
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বহুল প্রত্যাশিত ভার্চুয়াল বৈঠকটি শুরু হয়েছে। শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং নরেন্দ্র মোদি দিল্লিতে তার দফতর থেকে এ বৈঠকে অংশ নিচ্ছেন।
১২:২১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাত সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগেই দুই দেশের মধ্যে এসব চুক্তি সই হয়।
১২:১৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
‘আন্তর্জাতিক অঙ্গনে দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে’
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
১২:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
করোনায় একদিনে ২৭ মৃত্যু, শনাক্ত ১৬৩২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১৫৬ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ৬৩২ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে।
০৩:২৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার
মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছার নিদর্শন হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ফলমূল এবং মিষ্টান্ন প্রেরণ করা হয়েছে।
০১:২৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
মুজিববর্ষের মেয়াদ বাড়ল ৯ মাস
করোনাভাইরাস মহামারির কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় নয় মাস বাড়ানো হয়েছে।
১২:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল, বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের স্মরণ করছে জাতি।
১১:৪২ এএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের ৫টি দেশের একটি; উন্নয়নের রোল মডেল। আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছি।
১১:৪০ এএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
বিজয় দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে জেলায় মহান বিজয় দিবসের কর্মদিবসের সূচনা করা হয়েছে। এসময় ফুলে ফুলে ভরে ওঠে জাতির জনকের সমাধীস্থল।
১১:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।
১২:৪৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
আরও ৬১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ৬১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত সোমবার গেজেট জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
১০:০৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না : প্রধানমন্ত্রী
ধর্মকে রাজনীতির হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সকল ধর্ম ও বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।’
০৯:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
করোনায় আরও ৪০ মৃত্যু, তিন মাসের মধ্যে সর্বোচ্চ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১২৯ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ৮৭৭ জন।
০৪:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাত সাড়ে ৭ টা থেকে প্রধানমন্ত্রীর এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
০১:৩১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
পরাধীনতার শৃঙ্খল ভেঙে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে উদয় হয় বাংলাদেশ নামক রাষ্ট্রের। রক্ত রাঙা মাটিতে প্রাকৃতিক সবুজের আভায় জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের এই দিনটি একই সঙ্গে যেমন আনন্দের তেমনই বেদনার।
০১:০২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
বিজয় দিবস উপলক্ষে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফোন রিসিভ করলে শোনা যাবে —‘আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
১২:৩১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
করোনায় আরও ৩৭ জনের প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৯ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ৭৯৯ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯২ হাজার ৩৩২ জনে।
০৪:০২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার
‘২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’
আগামী ২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ইতোমধ্যে (১৩ ডিসেম্বর) আমরা এক হাজার ২২২ জন বুদ্ধিজীবীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছি।
০১:৩০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার
বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের ঊষালগ্নে পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় এ দেশের যে মেধাবী সন্তানদের হত্যা করেছিল, আজ সোমবার রায়েরবাজার বধ্যভূমিসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি জ্বালিয়ে সেই শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি।
১২:৪৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৭টা ১০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
১২:১৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ



































