ঈদে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ের চাহিদা বাড়ছে
ঈদ-উল ফিতর যত ঘনিয়ে আসছে, কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি পোশাক ও কাপড়ের বাজার তত জমে উঠছে। ঈদকে কেন্দ্র করে প্রতিটি দোকানেই দিনরাত ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, দাম অপেক্ষাকৃত কম হওয়ায় সীমিত আয়ের মানুষের কাছে খাদি পোশাকের কদর বেশি। পুরুষরা কিনছেন পাঞ্জাবি ও ফতুয়া। নারীদের প্রিয় খাদির থ্রি-পিস।
১১:১৩ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ঈদের কেনাকাটায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
চলছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। ঈদে নিজের ও প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি কিনতে চান সবাই। শুধু তো পোশাকই নয়, সেইসঙ্গে আনুষাঙ্গিক আরও অনেক কিছু কেনার প্রয়োজন হয়। ঈদের কেনাকাটা করতে গিয়ে আমরা অনেক সময় কিছু ভুল করে ফেলি। অথবা বলা যায় এমন কিছু কেনাকাটা করে ফেলি, যার হয়তো প্রয়োজন ছিল না।
১১:০৭ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নড়াইলের দর্জিরা
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নড়াইলের দর্জি কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্তু কাজ করছে তারা। যেন দম ফেলবার ফুরসত নেই তাদের। বিগত দুই বছর করোনার কারণে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, এবছর সকল ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।
০২:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ফুটপাতে জমে উঠেছে ঈদের বেচাকেনা
করোনার কারণে গেল দুই বছর ঈদে বেচাকেনা তেমন হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার ঢাকার ফুটপাতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ব্যবসা জমে ওঠায় দোকানিদের মুখে হাসি ফুটেছে।রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১০, ২ ও ১ নম্বর এলাকার সড়কগুলোর ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
০১:০১ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ঈদের কেনাকাটায় নারীরা ছুটছেন প্রসাধনীর দোকানে
যেকোনো উৎসবে নিজেকে পরিপাটি রূপ দিতে পছন্দ করেন নারীরা। তাই জামা-জুতার পাশাপাশি চাই প্রসাধনীও। ঈদেও তার ব্যতিক্রম হয় না। তাই বিভিন্ন বয়সী নারীরা ছুটছেন কসমেটিকসের দোকানগুলোতে।দেখা গেছে, জামা ও জুতার সাথে ম্যাচিং করে লিপস্টিক, নেইলপলিস আর মেকাপের অন্যান্য অনুষঙ্গ কিনতে নারীদের প্রসাধনী দোকানে দেখা গেছে।
০২:১৫ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ঈদে ব্যস্ততা বেড়েছে নামিদামি টেইলার্সেও
ঈদে তৈরি পোশাকের পাশাপাশি দর্জি দিয়ে বানানো পোশাকেরও ব্যাপক চাহিদা থাকে। এ কারণে ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়ে যায় দর্জিপাড়ায়। বাড়তি চাহিদা থাকায় পাড়া-মহল্লার দর্জি দোকানের পাশপাশি জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন নামিদামি টেইলার্সগুলোও। বিশেষ করে কাপড় বিক্রির পাশাপাশি যারা টেইলারিং সুবিধা দেয়, সেখানে ক্রেতা সমাগম বেশি দেখা যায়।
০২:০০ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ডায়মন্ড ওয়ার্ল্ডের ঈদ আয়োজনে ১০ লাখ টাকা জেতার সুযোগ
ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে বিশ্বসেরা ডিজাইন ও গুণগত মানের পাশাপাশি এই ঈদে ডায়মন্ড ওয়ার্ল্ড দিচ্ছে প্রতিটি কেনাকাটায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ডায়মন্ড, গোল্ড ও প্লাটিনামের সব জুয়েলারিতে নিশ্চিত ইনস্ট্যান্ট (সঙ্গে-সঙ্গে) ক্যাশ ব্যাক।এছাড়াও রয়েছে সব ডায়মন্ড জুয়েলারির ওপর ২৫ শতাংশ ডিসকাউন্টসহ ইএমআই (কিস্তি) সুবিধা।
১১:২২ এএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ভোগান্তি পেরিয়ে জমেছে কক্সবাজারের ঈদবাজার
দেখতে দেখতে পার হয়েছে পবিত্র রমজানের ২০ দিবস। আর মাত্র সপ্তাহ দেড়েক পর ঈদুল ফিতর। করোনার পর কক্সবাজার পৌরবাসী ও জেলা শহরের মার্কেটমুখী ক্রেতাকে ভোগাচ্ছে সড়ক মেরামত। শহরের প্রধান ও প্রায় উপ-সড়ক, ড্রেন নতুন করে নির্মাণের ফলে যান চলাচলতো দূরে থাক পায়ে হাঁটাও দুরহ হয়ে পড়েছে।
১২:৫৯ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার
পুরোনো রূপে ফিরছে নিউ মার্কেট
চলছে ঈদের বাজার। নিজের ও প্রিয়জনদের জন্য পছন্দের জিনিস কিনতে দোকানে ভিড় ক্রেতাদের। সকাল থেকেই ক্রেতাদের সরব উপস্থিতি আর বিক্রেতাদের হাঁকডাক। সব মিলে সেই পুরোনো রূপ ফিরে পেয়েছে রাজধানীর নিউ মার্কেট।
০৭:৩২ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার
রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
রাজধানীর ছোট-বড় সব বিপণিবিতানে ঈদের কেনাবেচা জমে উঠেছে। ফুটপাতেও বিকিকিনি কম হচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর বিপণিবিতানগুলো।শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকে রাজধানীর শ্যামলী স্কয়ার, বিভিন্ন পোশাকের শোরুমগুলোতে দেখা গেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়।
০১:৩৯ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার
সিলেটে জমজমাট ঈদের বাজার
করোনাভাইরাস সংক্রমণের কারণে টানা দুই বছর সিলেটে জমেনি ঈদের বাজার। তবে এ বছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোজার আগে থেকেই ক্রেতা আকর্ষণে নানা সাজসজ্জা আর প্রস্তুতি নেন ব্যবসায়ীরা। ফলে আগেভাগেই নতুন জামা-কাপড় কিনছেন ক্রেতারাও।
১২:১৪ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার
ঈদে অনলাইন শপিংয়ে প্রতারণা এড়াতে যা করবেন
কর্মব্যস্ত জীবনে এখন কমবেশি সবাই অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়ে পড়েছেন। এতে সময় ও শ্রম দুটোই বাঁচে। এ কারণে বর্তমানে অনলাইন বিজনেসও ফুলে ফেঁপে উঠেছে। তবে অনলাইন শপিংয়ের যেমন সুবিধা আছে, ঠিক তেমনই এর অসুবিধাও আছে।
১১:৪৭ এএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার
গরমের ঈদে শিশুর পোশাক হোক আরামদায়ক
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উল্লাস। আর এই উল্লাস বেশি থাকে যেন ঘরের ছোট সদস্যদের জন্যই। নতুন জামা, নতুন জুতো পাওয়ার খুশিতে ছোট্ট মনে খুশির শেষ থাকে না। তাই ঘরের ছোট্ট শিশুটির ঈদের পোশাক কেনা হয় সবার আগেই।আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। ঈদের কেনাকাটায় ব্যস্ত সকলেই।
০৮:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ঈদে দেশীয় খেলনা মন ভরাচ্ছে কচিকাঁচাদের
বছর ঘুরে আবারও দুয়ারে কড়া নাড়ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দেশে করোনা পরিস্থিতি অনেকাংশেই শিথিল হওয়ায় এবারের ঈদের ব্যঞ্জনাও একটু অন্যরকম। গত দুই বছর মহামারির কারণে মানুষ সাচ্ছন্দ্যে কেনাকাটা যেমন করতে পারেনি, তেমনই ঈদ আনন্দও ছিল ফিকে।
০১:৩৬ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
খুলেছে নিউমার্কেট, দোকানে ক্রেতারা
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে দুই দিন বন্ধ থাকার পর ফের খুলেছে নিউমার্কেট।বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে নিউমার্কেট ও আশেপাশের মার্কেটের দোকানগুলো খুলতে শুরু করেন ব্যবসায়ীরা।সরেজমিনে দেখা যায়, দোকানপাট খোলা হচ্ছে। ঈদকে সামনে রেখে কিছু কিছু দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
১১:১৯ এএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ঈদে মধ্যবিত্ত তরুণীদের পছন্দ থ্রি-পিস
ঈদুল ফিতরকে কেন্দ্র করে মার্কেট-শপিংমলে পাওয়া যাচ্ছে মেয়েদের নানা ধরনের ট্রেন্ডি পোশাক। বেশ কয়েক বছর ধরেই সারারা ও গাউন ছাড়াও ঘারারা, বার্বি গাউন, প্যাবলন, লেহেঙ্গাসহ রেডিমেড পোশাক তরুণীদের পছন্দের জায়গা দখল করেছে। তবে এসব পোশাকে ঝোঁক বেশি উচ্চবিত্তদের।
০১:২০ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
ভিড় বাড়ছে দর্জিপাড়ায়
পবিত্র ঈদুল ফিতরে পুরুষদের কাছে পাঞ্জাবিরই কদর বেশি। পাঞ্জাবি পরে সবাই ঈদের নামাজে অংশ নেবে। এবারও তার ব্যতিক্রম নয়। সেদিক চিন্তাভাবনা করে ফ্যাশন হাউসগুলোও নিয়ে এসেছে দেশি-বিদেশি বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি। এদিকে, সেলাইয়ের মূল্যবৃদ্ধির পরও পাঞ্জাবির ফ্যাশনে নিজস্ব রুচির ছাপ দিতে ভিড় বাড়ছে দর্জির দোকানগুলোতে।
০১:১০ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
নিউমার্কেটে আজও দোকানপাট বন্ধ
ব্যবসায়ী ও শিক্ষার্থীদের দুই দিনব্যাপী সংঘর্ষের পর নিউমার্কেট এলাকায় বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিউমার্কেট ও আশপাশের মার্কেটগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে।বুধবার (২০ এপ্রিল) সরেজমিনে, গতকাল রাস্তায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ধ্বংসাবশেষ, ইটপাটকেল এখনও রাস্তায় রয়েছে।
১১:০৪ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
তরুণীদের মন কেড়েছে সারারা-গারারা পোশাক
ঈদ এলেই শপিংমলগুলোতে দেশি পোশাকের পাশাপাশি আধিপত্য দেখা যায় ভারতীয় ও পাকিস্তানিসহ নানান ধরনের বিদেশি পোশাকের। এবার ঈদ বাজারেও বাহারি নামের কিছু ভারতীয় পোশাক আকর্ষণ করছে নারীদের। কিশোরী ও তরুণীরা মজেছে সারারা আর গারারা নামের ভারতীয় পোশাকে।
০৯:৫২ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা
ঈদুল ফিতরকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন বিপণিবিতানে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিকিকিনি। ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ক্রেতার উপস্থিতি তত বাড়ছে। দোকানিরা বলছেন, ১০ রোজার পর থেকে এবার জমে উঠেছে ঈদ-কেন্দ্রিক কেনাকাটা।
০৯:৪৬ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
বয়স্কদের ঈদ শপিংয়ে প্রথম পছন্দ সুতি কাপড়
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সব বয়সী মানুষের কেনাকাটার ধুম পড়েছে শপিংমল ও ফ্যাশন হাউসগুলোতে। তবে গরমের কারণে এবারের ঈদের কেনাকাটায় পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সুতির পোশাক। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা গরমে কিনছেন আরামদায়ক সূতি কাপড়।
০১:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ঈদের আগেই জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা
রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তের আস্থার জায়গা বিভিন্ন স্থানে গড়ে উঠা হকার্স মার্কেট। নিত্য দিনের ঝামেলা মিটিয়ে ঘরে ফেরা সাধারণ বাঙালি পরিবারের প্রয়োজনে একপ্রকার নির্ভরশীল ভ্রমমাণ এ সকল দোকানের উপর।ঈদের আগে ফুটপাতে বাড়ছে হকার। আবারো জমজমাট ফুটপাতের হকার্সদের ব্যবসা।
০১:০৫ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ঈদের কেনাকাটায় সকাল থেকে রাত পর্যন্ত সরগরম নিউমার্কেট
এবার আগেভাগেই ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। প্রতি বছর রমজানের শেষ দিকে ক্রেতা বেশি দেখা গেলেও এবার শুরু থেকেই বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত সরগরম থাকছে নিউমার্কেট।গোটা এলাকায় হাজার হাজার নারী-পুরুষ-শিশু ঈদের কেনাকাটায় ব্যস্ত।
১২:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার
ঈদের বাজারে ১৭শ টাকার শাড়ি বিক্রি ১৭ হাজারে!
ঈদের বাজারে ১৬’শ থেকে ১৭’শ টাকা দামের শাড়ি বিক্রি করা হচ্ছে ১৭ হাজার থেকে ২০ হাজার টাকায়। গোপন এমন অভিযোগের ভিত্তিতে মিরপুরের বেনারসি পল্লীতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১১:৫৫ এএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল




























