প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০-এ পা
৫০-এ পা রাখলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি, যা টলিউডে প্রথম। এর আগে কোনও জুটি ৫০টা সিনেমাতে একসঙ্গে অভিনয় করেননি। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসঙ্গে এতগুলো সিনেমা রীতিমতো অবাক করার মতো।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ১৫ বছর বিরতি দিয়ে ফের ‘প্রাক্তন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন এই জুটি। পুরনো জুটিকে নতুনভাবে পর্দায় ফিরে পায় দর্শকেরা।
০১:২৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
নতুন চরিত্রে ফিরছেন বাঁধন
কয়েদিন আগেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়েছিলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার সেই নারীকেন্দ্রিক মার্ডার মিস্ট্রি গল্পের ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিটির শুটিংয়ের পালা। গতকাল ৪ ডিসেম্বর থেকে ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে এর দৃশ্যধারণ। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’খ্যাত পরিচালক সানী সানোয়ার। ২০০৯ সালে রাজধানীর আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনায় তদন্ত করে সমাধান করেছিলেন তিনি।
১১:৪২ এএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
বলিউড ছাড়ছেন ইলিয়ানা!
‘বরফি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। অজয় দেবগন, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে ‘রেড’ ছবির পর থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখতে শুরু করেন বলিউডের সঙ্গে। তবে হঠাৎ বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১০:৫০ এএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার
মাহির রহস্যঘেরা স্ট্যাটাস
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।
১১:৪২ এএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার
করণকে নিয়ে কাজল-রানির গুরুতর অভিযোগ
বলিউডে নেপোটিজম যার হাত ধরে প্রকাশ্যে এসেছে তিনি করণ জোহর। নিজের কাছের ও পরিচিতদের স্ক্রিনে রাখতেই তৃপ্তিবোধ করেন তিনি। এবার সে অভিযোগ বড় আকারে সামনে আনলেন 'মুখার্জি সিস্টার্স' জুটি।সম্প্রতি কফি উইথ করণের সিজন আটে হাজির হয়েছিলেন কাজল ও রানি। সেখানেই করণের মুখোমুখি হয়ে কথায় কথায় ফাঁস করে দিলেন নানান অজানা কথা, অজানা তথ্য। যা নিয়ে সামাজিক মাধ্যম এখন গরম। ওই সিজনে করণ রানিকে প্রশ্ন করেন, ‘শুধু নারীরই বয়স বাড়ে, পুরুষের বয়স কমে?’ করণ বলেন, ‘হতে পারে, ইন্ডাস্ট্রিতে একটু বেশিই ‘বয়সবাদ’ রয়েছে।
১০:৪৪ এএম, ২ ডিসেম্বর ২০২৩ শনিবার
বিয়ের পিঁড়িতে অবন্তি সিঁথি
শিগগিরই বিয়ের সানাই বাজতে যাচ্ছে এ প্রজন্মের সংগীত শিল্পী অবন্তি সিঁথির। এমনটিই গণমাধ্যমকে জানিয়েছেন গায়িকা নিজে। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ের পিঁড়িতে বসছেন বলে জানান তিনি।গায়িকার হবু বরের নাম অমিত দে। তিনি যুক্তরাজ্যে থাকেন। অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা শেষ করে এখন লন্ডনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন অমিত।
১২:১৩ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
দ্বিতীয় বিয়ের দরকার কী: অপু বিশ্বাস
অপু বিশ্বাস; সিঙ্গেল মাদার হিসেবে জীবন অতিবাহিত করছেন তিনি। কাজ আর সন্তান একসঙ্গে দুটিকেই সমানতালে সামলে চলেছেন। ডিভোর্সের পর বার বার অপুর দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ এসেছে। তবে নানাভাবে বিষয়টিকে এড়িয়ে গেছেন এই নায়িকা।
০১:০৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যাবেন, জানালেন রানি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সম্প্রতি তিনি ৫৪তম ‘ভারত-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আইএফএফআই)-তে ডেলিভারিং কম্পেলিং পারফরম্যান্সের একটি মাস্টারক্লাস চলাকালে হাজির হয়েছিলেন। সেখানে রানি বলিউডের প্রচলিত বয়স বিতর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি না একজন অভিনেতাকে বয়স দিয়ে বিচার করা উচিত। এটি শুধু এ কারণে যে দর্শক বেশিরভাগ ক্ষেত্রে তরুণদের পর্দায় দেখতে চান।
১২:২০ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার
বিয়ে করলেন পিয়া-পরমব্রত
২০২১ সালের ২১ নভেম্বর হঠাৎ ঘোষণা আসে, ছয় বছরের সংসার ভাঙছে অনুপম-পিয়ার। অনুপম রায় সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তাঁদের বিয়ে ভাঙার নেপথ্য কারণ হিসেবে ওই সময় সংবাদমাধ্যমে উঠে এসেছিল তৃতীয় ব্যক্তির কথা। সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অনুপমের সঙ্গে বিয়ের সম্পর্কে থাকাকালীন পরমব্রতের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া।
১০:১২ এএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
ডন বদলের পর বদলে যাচ্ছে রোমাও, প্রিয়াঙ্কার জায়গায় কে!
শাহরুখ থাকছেন না ডন-৩ সিনেমায়। শাহরুখের জায়গায় দেখা যাবে রণবীর সিংকে। ফারহান আখতারের এই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছিল। এবার আবার শোনা যাচ্ছে এ সিনেমায় রোমার চরিত্রেও দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে। অর্থাৎ শাহরুখ এবং প্রিয়াঙ্কা কেউ অভিনয় করবেন না ডন-৩-এ।
০৭:৩৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার
পরীমণির নানা আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির নানা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ১১মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শুক্রবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমণির নানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সবার কাছে নায়িকার নানার জন্য দোয়াও চেয়েছেন এই নির্মাতা।
১০:২২ এএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার
মেয়ের সঙ্গে ‘কিং’ নিয়ে আসছেন শাহরুখ
মেয়ে সুহানা খানের সঙ্গে অ্যাকশনে ভরপুর সিনেমা ‘কিং’ নিয়ে এবার আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। একটার পর একটা হিট সিনেমা উপহার দিয়েই চলেছেন এই সুপারস্টার। এ বছর মুক্তি পাওয়া কিং খানের দুইটি সিনেমা পাঠান এবং জওয়ান বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
১০:৫৩ এএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
নির্বাচনে নৌকার মাঝি হতে চান ডজন খানেক তারকা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিবারের মত এবার উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে বিনোদন অঙ্গনে।
নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কিছু তারকা। সব মিলিয়ে ডজন খানেক তারকা নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী।গত কয়েক দিনে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তাদের পদচারণা চোখে পড়ার মতো।
১০:৫২ এএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
মৌসুমীকে নিয়ে গুজবে ক্ষুব্ধ সানী
অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনার পর আলোচনায় আসে ‘বিগো লাইভ প্ল্যাটফরম’। সম্প্রতি গুজব ছড়ায় এই প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত প্রিয়দর্শনীখ্যাত নায়িকা মৌসুমী। এখানে লাইভ করে নাকি মোটা অঙ্কের টাকাও আয় করছেন তিনি। গত দুইদিন ধরে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মৌসুমীকে নিয়ে এমন গুজবে প্রচণ্ড ক্ষুব্ধ তার স্বামী ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।
১২:১০ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার
কারাদণ্ড থেকে বাঁচতে সমঝোতা করলেন শাকিরা
ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে গত বছর ১১ বছরের সম্পর্ক শেষ হওয়ার পর ভেঙে পড়েন স্প্যানিশ পপ তারকা শাকিরা। তারপর ঝড়ঝাপটা সামলে থিতু হতে না হতেই আইনি জটিলাতায় জড়িয়েছেন শাকিরা। গত কয়েক বছর ধরে কর ফাঁকি দিয়েছেন তিনি। তার মাশুল গুনে দিতে হয়েছে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ইউরো, তবু স্বস্তি নেই।
এবার নাকি জেল খাটতে হতে পারে শাকিরাকে! খবর বিবিসির।
১২:০৮ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
হাবিবকে নিয়ে তানজিন তিশার ৯ মিনিটের অডিও ফাঁস!
বেশ কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা যেন পিছুই ছাড়ছেনা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। এক সঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম, হাসপাতালে ভর্তি, পরেরদিন হাসপাতাল থেকে ফিরে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ, সাংবাদিককে হুমকি এসব নিয়ে তুমুল আলোচনায় এ অভিনেত্রী। এরই মধ্যে ২৪ ঘন্টার বিরতি দিয়ে রোববার মধ্যরাতে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন তিশা।
১২:৪৩ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী শিমু
যমজ সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। রোববার (১৯ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে চয়নিকা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে।
১০:১০ এএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
এবার ‘কারার ওই লৌহ কপাট’ গানটি সরাতে আইনি নোটিশ
মূল সুরকে ‘বিকৃত’ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটি নতুন সুরে রূপ দিয়ে বিতর্কের মুখে পড়েন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান। বলিউডের ‘পিপ্পা’ সিনেমায় ব্যবহৃত এই গানটি ফেসবুক, ইউটিউবসহ সবধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে এবার আইনি নোটিশ দিয়েছেন ১০ আইনজীবী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।
০৮:২৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন নিকারাগুয়ার শেনিস পালাসিওস
মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট মাথায় উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্ট। স্থানীয় সময় শনিবার প্রতিযোগিতার জাঁকালো ফাইনালে পালাসিওকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে এই তরুণী মিস ইউনিভার্স জিতলেন। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।
১২:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার
বচ্চন পরিবারে ভাঙনের সুর, নাতনির জন্মদিনে শুভেচ্ছাবার্তা নেই!
বচ্চন পরিবারে এবার ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে। নাতনি আরাধ্যার জন্মদিনেও শুভেচ্ছা জানালেন না অমিতাভ দ্যা বিগ বস! গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন, ফাটল ধরেছে বচ্চন পরিবারে। মূলত ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে বচ্চনদের। চলতি মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন।
০৮:৪৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
নিজের একাধিক প্রেম নিয়ে মুখ খুললেন দীপিকা
ক্যারিয়ারের শুরু থেকেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। রণবীর কাপুরের সঙ্গে তার প্রেম, ব্রেকআপ একটা সময় ছিল মিডিয়ার মুখরোচক খবর। পরে একাধিক তারকা ক্রিকেটারর সঙ্গে নাম জড়িয়েছে দীপিকার। অবশেষে রণবীর সিংকে বিয়ে করেন এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা এ নিয়ে কিছু কথা বলেছেন।
১২:০৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
আমার ফুড পয়জনিং হয়েছিল: তানজিন তিশা
এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল বুধবার মধ্যরাতে। তা অসুস্থতার খবর ছড়িয়ে পরতেই তা নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেসব গুঞ্জনকে ভুল খবর আখ্যা দিয়ে আজ বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী নিজে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি এক বিশাল ফেসবুক স্ট্যাটাসে প্রকৃত ঘটনা তুলে ধরেন।
০৭:৩০ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
তানজিন তিশা হাসপাতালে, আত্মহত্যার চেষ্টা?
গতকাল বুধবার মধ্যরাতে আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শোবিজে এমন গুঞ্জন চাউর হয়েছে। তবে বর্তমানে এই অভিনেত্রী চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
০২:১৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
অপু-পরীমণিদের জবাব দিলেন বুবলী
গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠতেই বিষয়টিকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু এতে অনেকেই খুঁজে পেয়েছেন হাস্যরসের উপাদান। তাদের একজন অভিনেত্রী পরীমণি।তিনি বুবলীকে ইঙ্গিতে ব্যঙ্গ দিয়ে নিজের ফেসবুকে দুই কথা লিখেছিলেন। এছাড়া অপু বিশ্বাসও আকার ইঙ্গিতে দিচ্ছেন খোঁচা। এবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সরব হলেন বুবলী।
০১:১৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা































