ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৯:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আজ থেকে অনার্স প্রথমবর্ষ পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ এএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। সোমবার সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, অনার্স প্রথমবর্ষ পরীক্ষা গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ৫ ডিসেম্বর। সারা দেশে ৩২৪ কেন্দ্রে ৮৮০টি কলেজের প্রায় ৫ লাখ পরীক্ষার্থী এতে অংশ নেবেন।