আজ ফিরছেন সাবিনারা, তাদের বরণের অপেক্ষায় দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি।
আজ নেপাল থেকে দেশে ফিরছেন চ্যাম্পিয়ন মেয়েরা। তাদের বরণ করার অপেক্ষায় রয়েছে সারা বাংলাদেশ। দক্ষিণ এশিয়া জয় করা সেই ফুটবলাররা দেশে ফিরছেন আজ বুধবার বেলা ১টা ৫০ মিনিটে।
তাদের এই ঘরে ফেরাকে রাঙাতে সব প্রস্তুতি এখন সম্পন্ন। বাংলাদেশ দলের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন পর্যন্ত উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে।
বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও যাবেন মেয়েদের বরণ করে নিতে।
মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এক সভায় কর্মসূচি ঠিক করা হয়েছে। সেই কর্মসূচিতে অবশ্য বড় কোনো চমক নেই। ফুল দিয়ে বরণ, মিষ্টিমুখ—প্রচলিত এসবই থাকছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম জানিয়েছেন, ‘বিমানবন্দরে মেয়েদের ফুল দিয়ে বরণ করা হবে। মিষ্টিমুখ করানো হবে তাদের। তারপর ছোট্ট একটা প্রেস ব্রিফিং। এসব শেষ করে ছাদখোলা বাসে মেয়েদের বাফুফে ভবনে আনা হবে।’
বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাস কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে যাবে বাফুফে ভবনে। ভবনে মেয়েদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ক্রীড়াসংশ্লিষ্টরা বলছেন, ছাদখোলা বাসে কোনো ক্রীড়া দলকে সংবর্ধনা দেওয়া বাংলাদেশে এটাই প্রথম। ১৯৯৭ সালে জাতীয় ক্রিকেট দল আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার পর তাদের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল। তবে বিমানবন্দর থেকে দল শহরে এসেছিল শীতাতপনিয়ন্ত্রিত বাসে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











