আজ ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ৬ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে আজ শনিবার অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। এর মাধ্যমে তার রাজা হওয়ার ৭০ বছরের অপেক্ষার অবসান হচ্ছে। তিনি ১৯৫৩ সালে ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন।
আজ সকালে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজার এ অভিষেক অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন রাজা তৃতীয় চার্লস ও রানি কনসোর্ট ক্যামিলা। খবর বিবিসির
স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হবে অভিষেকের আনুষ্ঠানিকতা। তার আগে রাজাকে বহনকারী গাড়িবহর বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে অভিমুখে যাত্রা শুরু করবে। প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে চলবে এই অভিষেক অনুষ্ঠান। প্রায় ২৩০০ অতিথি অনুষ্ঠানে যোগ দেবেন ।
স্মৃতিকথা প্রকাশের পর এই প্রথম প্রিন্স হ্যারিকে জনসমক্ষে তার ভাই প্রিন্স উইলিয়াম, প্রিন্স অব ওয়েলসের সঙ্গে দেখা যাবে। তবে ধারণা করা হচ্ছে অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারেন। সেখানে গিয়ে তিনি তার স্ত্রী মেগানের সঙ্গে পুনরায় যোগ দিবেন।
রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে বিশ্বের ১০০ দেশের রাষ্ট্রপ্রধানসহ ২০৩টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকছেন। বিশ্বনেতাদের মধ্যে রাজা চার্লসের অভিষেকে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রমুখ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তার স্ত্রী অক্ষতা মূর্তিসহ মন্ত্রিসভার সদস্যরাও এতে উপস্থিত থাকবেন।
বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও মিছিলের রুটে এরইমধ্যে ভিড় জমাতে শুরু করেছে। ৭০ বছরের মধ্যে প্রথম এ অভিষেক সরাসরি দেখতে সেন্ট্রাল লন্ডনের মল, হোয়াইট হল এবং পার্লামেন্ট স্কোয়ার ঘিরে হাজার হাজার জনতা এবং রাজপরিবারের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ভিড় করেছেন। অনেকেই গতকাল থেকেই তাঁবু টানিয়ে অবস্থান করছেন অভিষেক দেখার জন্য।
রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের সেপ্টেম্বরে মারা যাওয়ার পর চার্লস রাজার দায়িত্ব গ্রহণ করেন। ব্রিটিশ রাজা কমনওয়েলথেরও প্রধান। ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনসংখ্যা প্রায় ২৫০ কোটি। শনিবার তৃতীয় চার্লস অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






