আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২০২২-২৩ শিক্ষাবষের্র একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান আজ বুধবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একাদশ শ্রেণির নবাগত প্রায় দু’হাজার শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শুধু লেখাপড়ায় নয় বরং শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমেও এ প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৩১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২ হাজার ১৪৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।
সেনাবাহিনী পরিচালিত কলেজসমূহের মধ্যে আদমজী ক্যান্টমেন্ট কলেজ মোট পাঁচ বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ এবং স্নাতক, স্নাতকোত্তর ও বিবিএ পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র্যাংকিংয়ে ঢাকা অঞ্চলে তিনবার সেরা দশে স্থান পেয়েছে। যার ফলে এ কলেজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

