আর্জেন্টিনার হারে যা বললেন মেসির স্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আর্জেন্টিনার কট্টর নিন্দুকও হয়তো এমন কিছু ভাবেনি। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে উড়তে থাকা মেসি-ডি মারিয়াদের মাটিতে নামিয়ে আনল র্যাংকিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা সৌদি আরব। টুর্নামেন্টের হট ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে আসরের প্রথম অঘটনের জন্ম দিল গ্রিন ফ্যালকনরা। সেই সঙ্গে মেসিদের বিশ্বকাপ স্বপ্ন বলতে গেলে শুরুতেই দুমড়েমুচড়ে দিল মধ্যপ্রাচ্যের দলটি।
এদিকে, আর্জেন্টিনার এমন হারে বিষাদের ছায়া ভর করেছে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোরও। আলবিসেলেস্তেদের সমর্থন জানাতে সন্তানদের নিয়ে চলে গিয়েছিলেন মাঠে। লুসাইলের গ্যালারিতে বসে দেখলেন নিজের প্রিয়তম মানুষটির হতাশামাখা মুখ। অথচ চারদিকে ছিল উৎসবের প্রস্তুতি। মঞ্চ ছিল প্রস্তুত। কিন্তু বিধাতা এদিন লিখে রেখেছিলেন অন্য গল্প। যে গল্পে আকাশি-সাদাদের কেবলই দুঃখ বাড়িয়েছে।
স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার এমন ভরাডুবি মেনে নিতে পারেননি রোকুজ্জো। তার শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, জুনিয়র মেসিরাও স্তব্ধ হয়ে বসে আছেন।
ম্যাচ চলাকালে এবং শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক পোস্ট দিয়ে হতাশা প্রকাশ করতেও ভুললেন না।
সবশেষ যে পোস্টটি করেছেন সেখানে মেসির হতাশামাখা কয়েকটি ছবি জুড়ে দিয়ে হৃদয়ভাঙার ইমোজি দিয়েছেন ক্যাপশনে। তবে হতাশা ঘিরে ধরলেও খড়কুটোর মতো আশার প্রদীপটা আকড়ে ধরতে চাইছেন যেন। আরেকটি পোস্টে মেসির স্ত্রী রোকুজ্জো লিখেছেন, ‘আমরা তোমার সঙ্গেই আছি।’
মেসি নামক ফুটবলের এক মহাতারকা ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফিতেই চুমু খেয়েছেন। তবে অপূর্ণতা কেবল বিশ্বকাপে। এবার নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমে সেটির আক্ষেপ ঘুচবে এমন প্রত্যাশা ছিল সবার। তবে শুরুতেই ধাক্কা খেল সে স্বপ্ন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











