ইডেন ছাত্রীকে হেনস্তার অভিযোগ নিয়ে যা বললেন অধ্যক্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
ছাত্রী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ৬ ঘণ্টা আটকে রেখে ইডেন মহিলা কলেজের ছাত্রী নুসরাত জাহান কেয়াকে হয়রানি, মানসিক নির্যাতন ও জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ওই দিন (১৭ অক্টোবর) কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল। ওই সময় কেয়া সার্টিফিকেট নিতে কলেজে এলে বিভাগীয় প্রধান তাকে মিটিংয়ে নিয়ে আসেন। এ সময় আমরা তার বক্তব্যের বিষয়ে যথেষ্ট প্রমাণ বা ভিত্তি আছে কি না, জানতে চাই। কিন্তু সে সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে স্থানীয় অভিভাবক এসে তাকে নিয়ে যায়। এই বিষয়টিকেই সে রং মাখিয়ে মনে যা এসেছে তা-ই বলেছে।
৬ ঘণ্টা আটকে রাখার বিষয়ে অধ্যক্ষ বলেন, এটা করার প্রশ্নই আসে না। আনুমানিক ৫২ মিনিটের মতো কথা হয়েছে। শিক্ষক হিসেবে আমরা তো ছাত্রীর সঙ্গে কথা বলতেই পারি।
অসুস্থ হয়ে পড়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওই ছাত্রী সম্পূর্ণ সুস্থ অবস্থায় কলেজ থেকে বেরিয়েছে। তার খারাপ লাগা বা অসুস্থতার কথা আমাদের জানায়নি। সে তার অভিভাবকের সঙ্গে সম্পূর্ণ সুস্থ অবস্থায় গেছে।
অধ্যাপক সুপ্রিয়া আরও বলেন, আবাসিক হলে অসংখ্য শিক্ষার্থী নিরাপদে ও নিরাপত্তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে থাকতে পারে না বলে ওই ছাত্রীর মন্তব্য সত্য নয়। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
প্রসঙ্গত, নুসরাত জাহান কেয়া নামে এক ছাত্রী কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। গত ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগের দুইপক্ষের কোন্দল-সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

