একদিনে আক্রান্ত প্রায় ৮ লাখ, মৃত্যু ১৪৬৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৬৩ জন এবং এই রোগে মারা গেছেন ১ হাজার ৪৬৩ জন। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৭ হাজার ২০৬ জন।
মহামারি শুরু থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা গেছে এ তথ্য।
শুক্রবার বিশ্বে দৈনিক আক্রান্তে শীর্ষে ছিল ফ্রান্স, আর কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল ব্রাজিল। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এই দিন ফ্রান্সে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৯৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৭৪ জনের।
অন্যদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৩০৩ জনের এবং দেশটিতে এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৭৭ জন।
ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ব্যতীত আরও যেসব দেশে এইদিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৬৯০ জন, মৃত ১০৫), ব্রাজিল (নতুন আক্রান্ত ৭২ হাজার ৫৫১ জন, মৃত ২৭৪ জন), জাপান (নতুন আক্রান্ত ৪৭ হাজার ৭৮৬, মৃত ১৪), স্পেন (মৃত ১৫৭, নতুন আক্রান্ত ২৭ হাজার ৮৭১) ও তাইওয়ান (মৃত ১৩১, নতুন আক্রান্ত ৩০ হাজার ৪৭৭)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৯৮ হাজার ২৪৭ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৫ লাখ ৬০ হাজার ৪২১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৭ হাজার ৮২৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৫ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ২৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭১ হাজার ৪৩৯ জনের।
এছাড়া গত আড়াই বছর ধরে চলা মহামারিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬১০ জন।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম



