কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পথ দেখাচ্ছে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শনের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, ‘আমি খুব গর্ব অনুভব করছি যে আমাদের দেশে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যারা জাতীয় শিক্ষাক্রম অনুসরণের পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। আর সেই বাংলাদেশ গড়বার পথে তোমরা কিন্তু পথ দেখাচ্ছ আমাদের। আমি আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং তারাও এগিয়ে যাবে। তখন আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।’
রোববার (১৯ ফেব্রুয়ারি) বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি কোয়ান্টাম কসমো কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রীকে এই স্কুলের সুদক্ষ প্যারেড দল গার্ড অব অনার প্রদান করে।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই স্কুলের জিমনেশিয়াম পরিদর্শন করেন। এসময় জিমন্যাস্ট শিক্ষার্থীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। একই দিন ডা. দীপু মনি কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারে অবস্থিত ব্যাম্বোরিয়াম নামক ৩৭ প্রজাতির বাঁশের সংগ্রহশালা পরিদর্শন করেন। এসময় তিনি একটি বাঁশের চারাও রোপন করেন।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামুল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. শফিউল আজম, এনসিটিবি-এর সদস্য অধ্যাপক মশিউজ্জামান, চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মইনুল হাসান, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের ও সহকারী একান্ত সচিব মফিজুর রহমান। এসময় বান্দরবান লামার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রোগ্রামটি সভাপতিত্ব করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সভাপতি অধ্যাপক আমেনা বেগম।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

