ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা শেষ, নিরাময়ে ভাইরাস-চিকিৎসা!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
প্রতীকী ছবি
ক্যান্সার চিকিৎসায় নয়া উদ্যোগ শুরুর হয়েছে। শরীরের ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলার লক্ষ্যে নতুন প্রচেষ্টা শুরু করেছেন চিকিৎসদের।
মানুষের শরীরে প্রবেশ করানো হয়েছে এক নতুন ভাইরাস। এই ভাইরাস প্রাণীদের উপর ইতিবাচক ফলাফল দেখিয়েছে বলে জানা গেছে। গবেষণা অনুসারে, এই চিকিৎসাকে বলা হয় ‘অঙ্কোলাইটিক ভাইরাস থেরাপি’। এটি হল এক ধরনের ইমিউনোথেরাপি।
ক্যান্সার কোষকে সংক্রমিত এবং ধ্বংস করতে এই ভাইরাস ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাস কোষগুলিকে সংক্রমিত করে এবং তারপরে প্রতিলিপি তৈরির জন্য কোষের জেনেটিক ব্যবস্থা ব্যবহার করে।
এই নতুন ক্যান্সার বিরোধী ভাইরাস ভ্যাক্সিনিয়া (পুরো নাম CF33-hNIS VAXINIA) নামে পরিচিত। এটি ক্যান্সার কোষগুলিকে মারতে এবং সুস্থ কোষগুলি বাঁচাতে ডিজাইন করা হয়েছে।
জানা গেছে, এই ট্রায়াল শেষ হতে প্রায় দু’বছর সময় লাগবে।
আমেরিকাজুড়ে ১০০ জন ক্যান্সার রোগীর উপর পরীক্ষা করা হবে। ক্যান্সার গবেষণা সংস্থা ইমুজিন লিমিটেডের মতে, এই চিকিৎসা কর্কটরোগের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ ব্যবস্থাকেও সাহায্য করতে পারে।
রিপোর্ট অনুযায়ী, টিউমারের বিরুদ্ধে এই অঙ্কোলাইটিক ভাইরাস থেরাপি ট্রায়ালের প্রথম ধাপ থেকে বিশেষজ্ঞরা আশা করছেন যে, এই ভাইরাস ক্যান্সারের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এই থেরাপির কথা সম্প্রতি প্রকাশিত হয়েছে EurekAlert জার্নালে।
বাইরে থেকে ভাইরাস প্রয়োগ করে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে যাওয়া আদৌ কতটা নিরাপদ? এই ভাইরাস শরীরের অন্য ক্ষতি করবে না তো? এমন প্রশ্ন অনেকেই তুলেছেন।
যদিও গবেষকদের দাবি, এটি পুরোপুরি নিরাপদ। এখনও পর্যন্ত এর বিশেষ কোনও বড়সড় পার্শ্বপ্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
তবে কি আগামী দিনে ক্যান্সার নিয়ে চিন্তা শেষ হতে চলেছে?
এখনই এ বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত করে কিছু বলছেন না বিজ্ঞানীরা। তবে তাদের মত, এই ভাইরাস ঠিকমতো কাজ করলে ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।
আর তা যদি হয়, তা হলে ভবিষ্যতে ক্যান্সার নিয়ে দুশ্চিন্তার সম্পূর্ণ ইতিও হতে পারে। ক্যানসার আর পাঁচটি সাধারণ অসুখের মতো সহজ-সরল হয়ে যেতে পারে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম



