জবিতে প্রথম ধাপের ভর্তির পর ৫৪ শতাংশ আসনই ফাঁকা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম মেধাতালিকায় মোট ২৭৬৫ আসনের বিপরীতে ভর্তি সম্পন্ন করেছে ১২৮৮ জন শিক্ষার্থী। প্রথম ধাপের ভর্তির পরে চুয়ান্ন শতাংশ (৫৪%) আসনই ফাঁকা রয়েছে। ১৬ নভেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘অনলাইনে প্রথম মেধাতালিকায় ভর্তি শুক্রবার শেষ হয়েছে। শনিবার কাগজপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। মেধাতালিকার ১ হাজার ২৮৮ জন ভর্তি হয়েছেন। দ্বিতীয় মেধাতালিকা ১৬ নভেম্বর প্রকাশিত হবে।
‘দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক কাজ শেষে ১৭ থেকে ২৩ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ২ হাজার ৭৬৫ আসনের বিপরীতে ৪৩ হাজার ৫৫১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।’
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি বিশেষায়িত বিভাগের ১৫০টি আসনে ভর্তির জন্য আবেদনকারীর তালিকা প্রকাশিত হয়েছে। চারুকলা বিভাগে আবেদন করেছেন ৮৯৪ জন শিক্ষার্থী, নাট্যকলা বিভাগে ৩২০ জন, সংগীতে ৩৪৮ জন এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৭৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা শনিবার হয়েছে। এ বিভাগে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ১৭ নভেম্বর হবে। নাট্যকলা বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১৩ ও ১৪ নভেম্বর থিয়েটার ল্যাবে হবে। সংগীত বিভাগে আবেদনকারী শিক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১৫ ও ১৬ নভেম্বর বিভাগীয় কক্ষে হবে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
এদিকে প্রথম মেধাতালিকা থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ভর্তি হয়েছেন ৫২৪ জন শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন আছে ১৪২১টি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধাতালিকা থেকে সর্বমোট ভর্তি হয়েছেন ৫০৬ জন শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন আছে ১ হাজার ৬৬৬টি।
অন্যদিকে কৃষিগুচ্ছে ভর্তির কাজ শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৭টি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮টি আসন ফাঁকা রয়ে গেছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

