টিভিতে আজ ব্রাজিলের খেলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
‘মিশন হেক্সা’কে সামনে রেখে কাতার বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকান জায়ান্টদের প্রথম ম্যাচ সার্বিয়ার বিপক্ষে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-সার্বিয়া। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল তাদের হারিয়েছিল ২-০ গোলে।
তবে এবার আরও শক্তিশালী দল হয়ে বিশ্বকাপে এসেছে সার্বিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সঙ্গে একই গ্রুপে ছিল তারা। ৮ ম্যাচে ৬ জয়, ২ ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দলটি সরাসরি নাম লেখায় বিশ্বকাপে। তাই ইউরোপের এই শক্তিকে খাটো করে দেখার উপায় নেই।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা-জার্মানির মতো দলও নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল শক্তির কাছে হেরেছে। ব্রাজিল-সার্বিয়ার ম্যাচটি যে মাঠে হবে, সেখানেই গত পরশু মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব।
তাই ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকলেও সার্বিয়াকে নিয়ে সতর্কই থাকতে হবে ব্রাজিলকে। যদিও ফর্ম ও স্কোয়াডের গভীরতার কারণে ব্রাজিলকে এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে।
১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপপর্বে কখনো হারেনি ব্রাজিল। এই পর্যায়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত তারা। বিপরীতে বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে সার্বিয়া।
বিশ্বকাপ ছাড়া আর একবারই একে অন্যের বিপক্ষে খেলেছে এই দুই দল। ২০১৪ সালের সেই প্রীতি ম্যাচেও ১-০ গোলে জিতেছিল ব্রাজিল।
সেলেসাওরা তাই এই ম্যাচে পরিষ্কার ফেবারিট। কিন্তু ফেবারিটদের পতনের বিশ্বকাপে যে আরেকটি অঘটন ঘটবে না, সেই নিশ্চয়তা কে দেবে?
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






