টেনিস র্যাংকিং : শীর্ষস্থানেই হালেপ, ওসাকা সপ্তম
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
হালেপ ও ওসাকা
নারী টেনিস র্যাংকিং-এর শীর্ষস্থান ধরে রেখেছেন রোমানিয়ার সিমোনা হালেপ। বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের শিরোপা জয় করা জাপানের নাওমি ওসাকা ১২ ধাপ এগিয়ে র্যাংকিং-এর শীর্ষ দশে প্রবেশ করেছেন। ওসাকা এখন অবস্থান করছেন সপ্তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৪,১১৫।
ইউএস ওপেন শুরুর আগে ওসাকা ছিলেন ১৯তম স্থানে। ইউএস ওপেনের সেমিফাইনাল বা ফাইনাল খেলতে পারবেন, এমন বিশ্বাসও ছিলো না ওসাকার। কিন্তু বিশ্বকে চমকে দিয়ে এবারের আসরের ফাইনালে উঠেন ওসাকা। এখানেই চমক থেমে রাখেননি তিনি। ২৩বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাকে ফাইনালে বিধ্বস্ত করে ইউএস ওপেনের শিরোপা জিতে নেন ২০ বছর বয়সী তরুণী নাওমি ওসাকা। এটিই তার ক্যারিয়ারের সেরা সাফল্য এবং প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলোতে ওসাকার সেরা সাফল্য ছিলো তৃতীয় রাউন্ড। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন ওসাকা।
অন্যদিকে এবারের ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন সিমোনা হালেপ। এমন লজ্জার বিদায়ের পরও র্যাংকিং-এর শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। ৮,০৬১ রেটিং পয়েন্ট তার। হালেপের পরই দ্বিতীয়স্থানে রয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। হালেপের মত ইউএস ওপেনে ভালো পারফরমেন্স করতে পারেননি তিনিও। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন ওজনিয়াকি। সাফল্য না পেলেও, র্যাংকিং-এ কোন হেরফের হয়নি তারও। ৫,৯৭৫ পয়েন্ট রয়েছে ওজনিয়াকির।
শীর্ষ দশ খেলোয়াড়ের র্যাংকিং (নারী) : র্যাংকিং খেলোয়াড় রেটিং পয়েন্ট ১ নম্বর সিমোনা হালেপ (রোমানিয়া) ৮০৬১২। এরপর যথাক্রমে আছেন, ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৫৯৭৫৩ অ্যাঞ্জেলিক কারবার (জার্মানি) ৫৪২৫৪ ক্যারোলিন গার্সিয়া (ফ্রান্স) ৪৭২৫৫ পেত্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) ৪৫৮৫৬ ইলেনা সভেৎলিনা (ইউক্রেন) ৪৫৫৫৭ নাওমি ওসাকা (জাপান) ৪১১৫৮ ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৪১০৫৯ স্লোয়ানি স্টিফেন্স (যুক্তরাষ্ট্র) ৩৯১২১০ হেলেনা ওস্তাপেঙ্কো (লাতভিয়া) ৩৭৮৭।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











