ঢাকার রাস্তা এখনো ফাঁকা, নেই যানজট
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঈদের ছুটির পরে অফিস খুলেছে রোববার, আজ চলছে তৃতীয় কর্মদিবস। তবু রাজধানী ঢাকার রাস্তা এখনো ফাঁকা। যানজটের নগরীতে এখন অতি সহজেই এক স্থান থেকে যাওয়া যাচ্ছে অন্য স্থানে।
রাস্তায় মানুষের চলাচল যেমন কম, তেমনি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, রিকশার চলাচলও তুলনামূলক কম। তবে গত দুই দিনের তুলনায় মঙ্গলবার ঢাকার রাস্তায় মানুষের চলাচল ও গণপরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে। অবশ্য তাতেও যানজটপ্রবণ রাস্তাগুলোতে যানজটের তেমন দৃশ্য দেখা যাচ্ছে না।
যানজট না থাকায় বেশ স্বস্তিতে চলাচল করছেন রাজধানীর বাসিন্দারা। তবে গত দুই দিনের তুলনায় আজ যাত্রীর চাপ ছিল বেশি। এ কারণে অফিস শুরুর আগে কোনো কোনো অঞ্চলে যাত্রীদের গণপরিবহনে উঠতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। অবশ্য সকাল সাড়ে ১০টার পর গণপরিবহনে যাত্রীদের সেই চাপ ছিল না।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী সানজিদ আহমেদ বলেন, মিরপুর-১ থেকে পল্টনে আসতে সময় লেগেছে ৩০ মিনিট। যাত্রী ওঠাতে সময় নিয়েছে, না-হলে আরও কম সময়ে আসা যেত। রাস্তায় কোনো যানজট নেই। কিন্তু অন্য সময় যানজটের কারণে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।
সায়েন্সল্যাব থেকে মতিঝিল, মিরপুর এয়ারপোর্ট রুটে, পল্টন মোড় থেকে এয়ারপোর্ট, সদরঘাট, গাবতলী রুটেও নেই কোনো যানজট।
গত ২৯ জুন পালিত হয়েছে মুসলমান ধর্মালম্বীদের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদ উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
এতে ঈদ উপলক্ষে সরকারি ছুটি মেলে চারদিন। সরকারি ছুটি শেষে ১ জুলাই পড়ে শনিবার। ফলে আরও একদিন ছুটি বেড়ে যায়। টানা পাঁচ দিনের ছুটি শেষে গত রোববার থেকে আবার অফিস শুরু হয়েছে। অফিস শুরু হলেও এখনো বেশিরভাগ অফিসের কর্মীদের একটি অংশ অনুপস্থিত রয়েছেন। কারণ তারা ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। আবার অনেক চাকরিজীবী নিজে ঢাকায় এলেও পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে রেখে এসেছেন।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি