ঢাবিতে ৭ম নারী গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ম নারী গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এ.এফ. মুজিবুর রহমান গণিত ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অলিম্পিয়াড উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ, ফলিত গণিত বিভাগ এবং এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটি এ গণিত অলিম্পিয়াড আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক ড. তানিয়া শরমিন খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুদ্ধিবৃত্তিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমেই নারীরা আত্মবলীয়ান হতে পারে। নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উপাচার্য বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করতে হবে এবং নারীর আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে হবে। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার থেকে নারীদের সুরক্ষা দিতে কার্যকর প্রযুক্তি উদ্ভাবনের জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এই অলিম্পিয়াডে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। বিকেলে বিজয়ীদের সনদ, ক্রেস্ট ও প্রাইজ মানি প্রদান করা হয়।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




